Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ বছর পর আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে জায়গা ফিরে পেলেন আতাউর রহমান বন মামলা থেকে বাঁচতে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের জিম্মি করে উসমান গণির মিথ্যা মামলা ও চাঁদাবাজি ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩১ সময় দেখুন

আমিনুল,কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্ৰামের ১০ বছর বয়সী শিপন নামের এক শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১০ আগষ্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বেলকুচি থানার খামার উল্লাপাড়া এলাকা হতে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণকারী মোতালেব প্রামানিক (৩৮) কে হাতেনাতে আটক করে পুলিশ। এর আগে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটি অপহরণের শিকার হয়।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অপহৃত শিশুর মা বিথী খাতুন কর্তৃক ১০ আগষ্ট দায়েরকৃত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে একইদিন বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। এবং রাতের এক পর্যায়ে বেলকুচি থানার খামার উল্লাপাড়া থেকে অপহরণকারী মোতালেবকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্ৰামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়, শিশু শিপনের ফুফুর সাবেক স্বামী মোতালেব পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য শিশুটিকে অপহরণ করে এবং মোবাইল ফোনে বিভিন্ন হুমকি ধামকি দেয়।

আরও পড়ুনঃ  প্রত্যেকটি মানুষের সমস্যা প্রধানমন্ত্রীর জানা আছে: অর্থমন্ত্রী

এই সূত্রেই তাকে আটক করা হয়েছে, তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে, কিছুদিন আগেই সে একটি মামলায় সাজা খেটে বাইরে এসেছে। অপহরণকারী মোতালেব শাহজাদপুর থানার নবিপুর গ্ৰামের মৃত ময়দান আলীর ছেলে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহৃত শিপনের ফুফুর সাথে অপহরণকারী মোতালেবের বিবাহ এবং আইনানুগভাবে ছাড়াছাড়ি হয়, পরবর্তীতে শিপনের ফুফুর অন্যত্র বিবাহ হয়েছে। জোড় পূর্বক পুনরায় বিবাহ করার চেষ্টা ব্যর্থ হলে সে শিপনকে অপহরণ করে।

আরও পড়ুনঃ  বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

আপডেটের সময়: ১০:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

আমিনুল,কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্ৰামের ১০ বছর বয়সী শিপন নামের এক শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১০ আগষ্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বেলকুচি থানার খামার উল্লাপাড়া এলাকা হতে উদ্ধার করা হয়। এ সময় শিশু অপহরণকারী মোতালেব প্রামানিক (৩৮) কে হাতেনাতে আটক করে পুলিশ। এর আগে বিদ্যালয়ে যাওয়ার পথে শিশুটি অপহরণের শিকার হয়।
কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, অপহৃত শিশুর মা বিথী খাতুন কর্তৃক ১০ আগষ্ট দায়েরকৃত অভিযোগ ও তথ্যের ভিত্তিতে একইদিন বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করা হয়। এবং রাতের এক পর্যায়ে বেলকুচি থানার খামার উল্লাপাড়া থেকে অপহরণকারী মোতালেবকে আটক করা হয়, জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্য অনুযায়ী একই গ্ৰামের একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়, শিশু শিপনের ফুফুর সাবেক স্বামী মোতালেব পুনরায় সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য শিশুটিকে অপহরণ করে এবং মোবাইল ফোনে বিভিন্ন হুমকি ধামকি দেয়।

আরও পড়ুনঃ  জবি শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক টিপু, উপহার দিলেন সংস্কারকৃত বাস

এই সূত্রেই তাকে আটক করা হয়েছে, তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে, কিছুদিন আগেই সে একটি মামলায় সাজা খেটে বাইরে এসেছে। অপহরণকারী মোতালেব শাহজাদপুর থানার নবিপুর গ্ৰামের মৃত ময়দান আলীর ছেলে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অপহৃত শিপনের ফুফুর সাথে অপহরণকারী মোতালেবের বিবাহ এবং আইনানুগভাবে ছাড়াছাড়ি হয়, পরবর্তীতে শিপনের ফুফুর অন্যত্র বিবাহ হয়েছে। জোড় পূর্বক পুনরায় বিবাহ করার চেষ্টা ব্যর্থ হলে সে শিপনকে অপহরণ করে।

আরও পড়ুনঃ  মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি