
হিলি, হাকিমপুর, উপজেলা প্রতিনিধি: দিনাজপুরে প্রকাশ্য মা,দ’ক ব্যবসা ও মা’দ’ক সে’বনকা’রীদেরকে পৌর শহরের ১০ নং ওয়ার্ড বাইতুল ইজ্জত জামে মসজিদ কমিটি এবং বালুয়া ডাঙ্গা নতুন পাড়া গ্রামবাসী দুই দিনের কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন দুই দিনের মধ্যে এই এলাকায় মাদক বিক্রি এবং মাদক সেবনকারীদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন আজ শুক্রবার (৭ আগস্ট) জুম্মার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। মাদক বিরোধী বিক্ষোভ মিছিলে ১০ নং ওয়াড বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেছেন। তিনি মাদককে সমাজের প্রধান শত্রু হিসেবে অভিহিত করে দেশ থেকে মাদক ব্যবসা ও এর ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূল করার ব্যাপারে একাধিকবার ঘোষণা দিয়েছেন এরই ধারাবাহিকতায় আজ আমাদের এলাকায় মাদক মুক্ত এলাকা চাই এবং আজ থেকে দুই দিনের মধ্যে অর্থ এলাকায় সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই যদি কেউ মাদক বিক্রয় এবং সেবন করেন তাদেরকে ধরে আইনের হাতে শপথ করবো এবং বহিরাগত কোন ব্যক্তি এলাকায় প্রবেশ করলে সন্দেহ হইলে তাকেও আইনের কাছে হস্তান্তর করা হবে। বালুয়া ডাঙ্গা বাইতুল ইজ্জত জামে মসজিদের সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন মাদক ব্যবসা বন্ধ করতে বলা হয়েছে এবং তাদের একদিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবসা বন্ধ ও মাদক সেবন করলে প্রশাসনের সহায়তায় তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জেলা পুলিশ সুপার জেদাল আল মুসা জানান, মাদক নির্মূলে পুলিশ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।
মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দমনে আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী পুরোপুরি সজাগ রয়েছে এবং অপরাধ নির্মূল করতে এলাকাবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বাইতুল ইজ্জত জামে মসজিদের সাধারণ সম্পাদক মো: বাদল তিনি বলেন এলাকাবাসী এবং মসজিদের কমিটির সহযোগিতায় মাদক বিক্রি এবং সেবনকারীদের অত্যাচারে ভালো-মন্দ লোকের সঙ্গে কথা বলা যায় না। বহিরাগত মানুষ এসে এই এলাকায় মাদক ক্রয় করে সন্ধ্যার পরে মাদক সেবন করছেন, তাই আইন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সজাগ আছি আপনাদের সহযোগিতায় আমরা এই এলাকায় মাদক নির্মূল করবো, যেকোনো ধরনের বাধা আসুক না কেন মাদক বিক্রয় বন্ধ করতে হবে এবং সেবনকারীদের মাদক সেবন থেকে মুক্ত করতে হবে। বালুয়া ডাঙ্গা এলাকাবাসী মোঃ সুজন,মিছিলে অংশগ্রহণকারী মোছা নেহার বেগম এবং মসজিদ কমিটিসহ সবাই ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এমনই একটি কমিটি করবে বলে মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই কথা বলেছেন। মিছিলটি বালুয়া ডাঙ্গা নতুন পাড়া হঠাৎ পাড়া এবং এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের বাসভবনে গিয়ে তাদের অবিলম্বে অবৈধ কার্যক্রম বন্ধ করার কড়া নির্দেশ দেন আন্দোলনকারীরা।মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে বৃক্ষ মিছিল ও সমাবেশটি শেষ হয়। বিক্ষোভ সমাবেশে শতশত নারী পুরুষ শিশুসহ যুবসমাজ অংশগ্রহণ করেন।
প্রতিবেদকের নাম 


















