Dhaka ০৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

১ বছর ধরে খরখড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান চলছে

আবুওবায়দুল হক খাজা চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি

কোমলমতি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকায় চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের খরখড়িয়া মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খোলা আকাশের নীচে পাঠদান অব্যাহত রয়েছে।আজ সোমবার তাং১০/০৮/২০২৬ ইং প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, মাঠে নির্মিত শহীদ মিনার বেদীতে শিশু শ্রেণী আর অস্থায়ী ছোট্ট খোলা টিনের চালায় বা ছাপড়া ঘরে অপর দুটি শ্রেণীর পাঠদান কার্যক্রম চলছে। তপ্ত রোদের ঝলকানিতে শিক্ষার্থীদেরকে মারাত্মক অস্বস্তিতে বসে থাকতে দেখা গেছে । সহকারী শিক্ষিকা মোছাঃ আয়শা আক্তার জানান , প্রচন্ড গরমে পাঠদান করতে আমার যেমন অসুবিধা হয়, তার চেয়েও শিশুদের আরো বেশীক্ষন শ্রেণীতে অপেক্ষা করায় তাদেরকে অসহনীয় গরম ভূগতে হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি, বাতাসের দিনে চাল বেয়ে পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায়, আমরা মন দিয়ে পড়া-লেখা করতে পারি না। তারা লেখাপড়া চালিয়ে যেতে জরুরী ভিত্তিতে নতুন ভবন নির্মাণ সহ আপাততঃ অস্থায়ী ঘরের দাবী করেন। অভিভাবক রাজ, নুরনবী, আলমগীর সহ অনেকেই জানান, এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে। বিগত দিন থেকে শিক্ষকগন সূনামের সাথে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করে আসছেন। আমাদের দাবী নতুন ভবনের জন্য হলেও লেখাপড়া চালিয়ে যেতে অস্থায়ী হলেও একটি টিনের ঘরের ব্যবস্থা করলে খুব ভাল হতো।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত

খরখড়িিয়া মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, পুরাতন স্কুল ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় গত ডিসেম্বর /২০২৫ ইং সালে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ভবনটি অপসারন করা হয়। ফলে ২১০ জন শিক্ষার্থীর জন্য শ্রেণী কক্ষের অভাবে দীর্ঘ দিন ধরে খোলা আকাশের নীচে পাঠদান অব্যাহত রয়েছে । এতে কোমলমতি শিক্ষার্থীরা মান-সম্মত শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার সহ উর্ধ্বতন মহলে নতুন ভবনের জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে জরুরী ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য অস্থায়ী ভাবে তিন কক্ষ বিশিষ্ট পাঠদান উপযোগী টিনের ঘরের ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ করছি।

আরও পড়ুনঃ  জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান বলেন, খরখড়িয়া মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বরাদ্দ পাওয়া গেলেই সমস্যার সমাধান হবে। অস্থায়ী তিন কক্ষ বিশিষ্ট টিনের ঘরের বিষয়টির জন্য উর্ধ্বতন কমর্কর্তার সাথে জরুরী ভিত্তিতে আলোচনা করে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য তিনি আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  হ্যালো ডিসি’র দ্রুত পদক্ষেপ: কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

১ বছর ধরে খরখড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নীচে শিক্ষার্থীদের পাঠদান চলছে

আপডেটের সময়: ০৬:০১:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

আবুওবায়দুল হক খাজা চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি

কোমলমতি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকায় চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের খরখড়িয়া মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খোলা আকাশের নীচে পাঠদান অব্যাহত রয়েছে।আজ সোমবার তাং১০/০৮/২০২৬ ইং প্রতিষ্ঠানটিতে গিয়ে দেখা যায়, মাঠে নির্মিত শহীদ মিনার বেদীতে শিশু শ্রেণী আর অস্থায়ী ছোট্ট খোলা টিনের চালায় বা ছাপড়া ঘরে অপর দুটি শ্রেণীর পাঠদান কার্যক্রম চলছে। তপ্ত রোদের ঝলকানিতে শিক্ষার্থীদেরকে মারাত্মক অস্বস্তিতে বসে থাকতে দেখা গেছে । সহকারী শিক্ষিকা মোছাঃ আয়শা আক্তার জানান , প্রচন্ড গরমে পাঠদান করতে আমার যেমন অসুবিধা হয়, তার চেয়েও শিশুদের আরো বেশীক্ষন শ্রেণীতে অপেক্ষা করায় তাদেরকে অসহনীয় গরম ভূগতে হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি, বাতাসের দিনে চাল বেয়ে পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায়, আমরা মন দিয়ে পড়া-লেখা করতে পারি না। তারা লেখাপড়া চালিয়ে যেতে জরুরী ভিত্তিতে নতুন ভবন নির্মাণ সহ আপাততঃ অস্থায়ী ঘরের দাবী করেন। অভিভাবক রাজ, নুরনবী, আলমগীর সহ অনেকেই জানান, এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে। বিগত দিন থেকে শিক্ষকগন সূনামের সাথে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করে আসছেন। আমাদের দাবী নতুন ভবনের জন্য হলেও লেখাপড়া চালিয়ে যেতে অস্থায়ী হলেও একটি টিনের ঘরের ব্যবস্থা করলে খুব ভাল হতো।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত

খরখড়িিয়া মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোস্তফার সাথে কথা হলে তিনি জানান, পুরাতন স্কুল ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় গত ডিসেম্বর /২০২৫ ইং সালে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ভবনটি অপসারন করা হয়। ফলে ২১০ জন শিক্ষার্থীর জন্য শ্রেণী কক্ষের অভাবে দীর্ঘ দিন ধরে খোলা আকাশের নীচে পাঠদান অব্যাহত রয়েছে । এতে কোমলমতি শিক্ষার্থীরা মান-সম্মত শিক্ষা থেকেও বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার সহ উর্ধ্বতন মহলে নতুন ভবনের জন্য যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে জরুরী ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের জন্য অস্থায়ী ভাবে তিন কক্ষ বিশিষ্ট পাঠদান উপযোগী টিনের ঘরের ব্যবস্থা করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের কাছে অনুরোধ করছি।

আরও পড়ুনঃ  দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে ঘোড়াঘাটে কেক কাটা ও দোয়া মাহফিল

এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান বলেন, খরখড়িয়া মন্ডলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের বরাদ্দ পাওয়া গেলেই সমস্যার সমাধান হবে। অস্থায়ী তিন কক্ষ বিশিষ্ট টিনের ঘরের বিষয়টির জন্য উর্ধ্বতন কমর্কর্তার সাথে জরুরী ভিত্তিতে আলোচনা করে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য তিনি আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুনঃ  লালপুরে অবৈধ মাটি বহনে 'কুত্তা গাড়ি' সহ আটক ১