Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার

সুন্দরগঞ্জে অবৈধ সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে মীরগঞ্জের ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে একটি খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ​সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত জাহান তুলির নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। ​প্রশাসন সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের ভোগান্তি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ সার মজুত পাওয়ার সত্যতা মেলায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আদেশ’ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ  জালিয়াতির শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ

​অভিযান শেষে ইউএনও ইফফাত জাহান তুলি সাংবাদিকদের জানান, “অবৈধ সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  জেলা পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি

সুন্দরগঞ্জে অবৈধ সার মজুতের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময়: ০৩:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্ট

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে মীরগঞ্জের ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে একটি খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ​সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত জাহান তুলির নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। ​প্রশাসন সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের ভোগান্তি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ সার মজুত পাওয়ার সত্যতা মেলায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আদেশ’ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ  অগ্নিনিরাপত্তায় সচেতনতার আহ্বান হাজী আব্দুস সাত্তারের।