Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার

অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধঃ বগুড়ার ধুনটে আদালতে করা ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৯ দিন পর গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহ আলম (৪২) উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকি গ্রামের শাহাদৎ প্রামাণিকের ছেলে। আজ সোমবার সকালে অপহৃত কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুপুরের দিকে আসামী শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুরের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১২ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে শাহ আলমকে আসামি করে বগুড়া জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ১৫ আগস্ট রাতে সেটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, শাহ আলম একজন মুদি ব্যবসায়ী এবং নিজ বাড়ির পাশেই তাঁর দোকান। ৪ আগস্ট ওই কিশোরী সাবান ও শ্যাম্পু কিনতে তাঁর দোকানে গেলে তিনি কৌশলে ওই কিশোরীকে নিজের ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। এদিকে, মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ায় কিশোরীর মা দোকানে যান। দোকান বন্ধ পেয়ে তিনি শাহ আলমের বাড়িতে গিয়ে ঘরের ভেতর মেয়ের চিৎকার শুনতে পান।

আরও পড়ুনঃ  হোসেনপুরে মাসব্যাপী ওরাল কলেরা টিকাদান শুরু

তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার আগেই শাহ আলম পালিয়ে যান। এরপর মামলার খবর পেয়ে আলামত নষ্টের উদ্দেশ্যে ১৪ আগস্ট দুপুরের দিকে বাড়ির পাশের রাস্তা থেকে ওই কিশোরীকে আবারও কৌশলে অপহরণ করা হয়। এ কারণে কিশোরীর শারীরিক পরীক্ষা করা সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আদালতে করা মামলাটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। আসামি শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি

অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার

আপডেটের সময়: ১০:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধঃ বগুড়ার ধুনটে আদালতে করা ধর্ষণ মামলার আলামত নষ্টের উদ্দেশ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ৯ দিন পর গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার ও মামলার আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহ আলম (৪২) উপজেলার নিমগাছি ইউনিয়নের সাতবেকি গ্রামের শাহাদৎ প্রামাণিকের ছেলে। আজ সোমবার সকালে অপহৃত কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দুপুরের দিকে আসামী শাহ আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুরের দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ১২ আগস্ট কিশোরীর বাবা বাদী হয়ে শাহ আলমকে আসামি করে বগুড়া জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ১৫ আগস্ট রাতে সেটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, শাহ আলম একজন মুদি ব্যবসায়ী এবং নিজ বাড়ির পাশেই তাঁর দোকান। ৪ আগস্ট ওই কিশোরী সাবান ও শ্যাম্পু কিনতে তাঁর দোকানে গেলে তিনি কৌশলে ওই কিশোরীকে নিজের ঘরের ভেতর নিয়ে ধর্ষণ করেন। এদিকে, মেয়ের বাড়ি ফিরতে দেরি হওয়ায় কিশোরীর মা দোকানে যান। দোকান বন্ধ পেয়ে তিনি শাহ আলমের বাড়িতে গিয়ে ঘরের ভেতর মেয়ের চিৎকার শুনতে পান।

আরও পড়ুনঃ  তামাবিল মহাসড়কে গেইটলক বাসের ধাক্কায় কিশোরী নিহত আহত মা