
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে মীরগঞ্জের ‘কুঞ্জ ট্রেডার্স’ নামে একটি খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত জাহান তুলির নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। প্রশাসন সূত্রে জানা যায়, সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কৃষকদের ভোগান্তি প্রতিরোধের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কুঞ্জ ট্রেডার্সে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ সার মজুত পাওয়ার সত্যতা মেলায় ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নিয়ন্ত্রণ আদেশ’ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে ইউএনও ইফফাত জাহান তুলি সাংবাদিকদের জানান, “অবৈধ সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।”
প্রতিবেদকের নাম 



















