
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমৎকার সাফল্য অর্জন করেছে পত্নীতলা উপজেলার ৫নং মাটিন্দর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।বিদ্যালয় থেকে মোট ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।
এরমধ্যে একজন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি এবং দশ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করেছে। বিদ্যালয়ে এমন সাফল্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায়,অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান আরো উন্নত করতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারাদেশে ট্যালেন্টপুল ও সাধারণ…. এই দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা বলেন, এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের অর্জন। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যৎ আমরা আরও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাব।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গৌরবোজ্জ্বল সাফল্য এলাকার নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিদ্যালয় এমন কৃতিত্বে সবাই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
প্রতিবেদকের নাম 



















