Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার’র পানছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। রবিবার (১২ জুলাই) বিকেলে পরিদর্শনকালে তারা উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ভাঙা অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণসহ সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে জনসাধারণের চলাচল দ্রুত স্বাভাবিক করা যায়। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন এবং পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা

টানা ভারী বর্ষণ ও বন্যায় পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ'লীগ নেতা গ্রেপ্তার।
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার’র পানছড়ি বন্যাকবলিত এলাকা পরিদর্শন

আপডেটের সময়: ০৬:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। রবিবার (১২ জুলাই) বিকেলে পরিদর্শনকালে তারা উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ভাঙা অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণসহ সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে জনসাধারণের চলাচল দ্রুত স্বাভাবিক করা যায়। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন এবং পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

টানা ভারী বর্ষণ ও বন্যায় পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের মাধ্যমে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে পুলিশ অভিযানে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি আটক, মামলা দায়ের