Dhaka ০৩:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে মো. ওবাইদুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তার চাচা বুদুরুছ মিয়া (৬০) ও চাচাতো ভাই ইমরান হাসান (চুকু) (২৭)-কে আটক করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। আজ রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ঘেঁষে টয়লেটের পানি চলাচল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় গাছের বাটাম দিয়ে ওবাইদুলের ডান কাঁধে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওবাইদুল পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাপিতপুকুরিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  বন্দরটিলায় খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও‌ ময়লা- আবর্জনা অপসারণ করলেন চসিকের ম্যাজিস্ট্রেট

তিনি স্থানীয় ডাক্তার শায়ের আহম্মদের ভাতিজা। আটক বুদুরুছ মিয়া নিহতের আপন চাচা এবং ইমরান হাসান (চুকু) তার চাচাতো ভাই। খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনাও বিরাজ করছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুই আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঠিক পরিস্থিতি উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  দুধকুমার নদীতে পানি কমলেও থামছে না ভাঙন কুড়িগ্রামে দিশেহারা নদীপাড়ের মানুষ
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক

আপডেটের সময়: ০৮:০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে মো. ওবাইদুল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তার চাচা বুদুরুছ মিয়া (৬০) ও চাচাতো ভাই ইমরান হাসান (চুকু) (২৭)-কে আটক করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। আজ রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা ঘেঁষে টয়লেটের পানি চলাচল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় গাছের বাটাম দিয়ে ওবাইদুলের ডান কাঁধে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওবাইদুল পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাপিতপুকুরিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

আরও পড়ুনঃ  বজ্রপাত, বাবার সামনেই প্রাণ গেল ছেলের