Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী-আক্কেলপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে মহাসড়কের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোটরসাইকেল চালক আলম (৪০) উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কাইমান। অপরদিকে আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগন্নাথপুর গ্রামের জব্বারের ছেলে।

আরও পড়ুনঃ  হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই চালকই গুরুতর আহত হন। মোটরসাইকেল চালককে দ্রুত স্থানীয়রা ভ্যানে করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অন্যদিকে সিএনজি চালক রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়লে উপস্থিত লোকজন সম্মিলিতভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।জানা গেছে, দুর্ঘটনার সময় সিএনজিটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী ছিলেন, যাদের বাড়ি গোপীনাথপুর এলাকায়। তারা সামান্য আহত হলেও প্রাথমিক বিশ্রাম ও পর্যবেক্ষণের পর নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে অন্যান্য যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আশিক হোসেন জানান, দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত নওগাঁ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ

এদিকে আহত সিএনজি চালকের স্বজনরা হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের একজন আহত বিশুকে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, যা সেখানে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।ঘটনার বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।স্থানীয়দের দাবি, ব্যস্ত এই মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং চালকদের আরও সতর্কতা অবলম্বনের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুনঃ  যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

আপডেটের সময়: ১০:৫৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মোঃ হিমেল হোসেন,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী-আক্কেলপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে মহাসড়কের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোটরসাইকেল চালক আলম (৪০) উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কাইমান। অপরদিকে আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগন্নাথপুর গ্রামের জব্বারের ছেলে।

আরও পড়ুনঃ  বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই চালকই গুরুতর আহত হন। মোটরসাইকেল চালককে দ্রুত স্থানীয়রা ভ্যানে করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অন্যদিকে সিএনজি চালক রক্তাক্ত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়লে উপস্থিত লোকজন সম্মিলিতভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।জানা গেছে, দুর্ঘটনার সময় সিএনজিটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে তিনজন নারী ছিলেন, যাদের বাড়ি গোপীনাথপুর এলাকায়। তারা সামান্য আহত হলেও প্রাথমিক বিশ্রাম ও পর্যবেক্ষণের পর নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে অন্যান্য যাত্রীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. আশিক হোসেন জানান, দুর্ঘটনায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত নওগাঁ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ঘুমন্ত কৃষককে গলাকেটে হত্যা, স্বজনের বিরুদ্ধে অভিযোগ

এদিকে আহত সিএনজি চালকের স্বজনরা হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের একজন আহত বিশুকে রক্তাক্ত অবস্থায় দেখে জ্ঞান হারিয়ে ফেলেন, যা সেখানে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।ঘটনার বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও সিএনজিটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।স্থানীয়দের দাবি, ব্যস্ত এই মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং চালকদের আরও সতর্কতা অবলম্বনের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আরও পড়ুনঃ  একটি রাস্তার অপেক্ষায় তিন দশক, মানবেতর জীবন কাটাচ্ছে ২০০ পরিবার