
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বৈধ নিয়োগের দাবি তুলে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। আজ রোববার (১২ জুলাই) দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকারের সভাপতিত্বে ক্রেস্ট বিতরণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।আলোচনা সভার এক পর্যায়ে ”তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী কর্মীসহ ৬টি কেটাগরিতে ক্রেষ্ট এবং সনদ বিতরণ করা হয়। আলোচনা সভায় জন্মহার বৃদ্ধি রোধে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা, প্রতিটি শিশুর জন্মনিবন্ধন সনদ নিশ্চিতকরণসহ মাদকের কারণে অসুস্থ জনসংখ্যা বৃদ্ধির ভয়াবহতারোধে করনীয় এবং বাল্য বিবাহের কারণে স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করার মতামত ব্যক্ত করে বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়।পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন বলেন,
মাঠ পর্যায়ে মূল কারিগর হিসেবে পরিবার কল্যাণ পরিদর্শক ও সহকারীসহ অন্যান্য সদস্যরা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করলেও পরিবার পরিকল্পনা দপ্তরের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোন নিয়োগ বিধি নেই। তিনি আরও বলেন, `আলোচনার টেবিলে শুধুমাত্র ক্রেষ্ট দিয়ে আমাদের খুশি করানোর চেষ্টা করা হয়। তা না করে বরং দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে, বৈধ নিয়োগের মাধ্যমে আমাদের যেন স্বীকৃতি দেওয়া হয়।‘ এতে করে তারা বেশি খুশি হবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেদারুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রতিবেদকের নাম 


















