Dhaka ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার শীলকূপ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাব-সেন্টারের উদ্বোধন মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) লালপুর থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামের মো. আক্কাস আলী (৫৪), বিদ্যুৎ হোসেন (৪০) ও রুবেল হোসেন (৩৫); বাহাদুরপুরের বড় পুকুরপাড় এলাকার লুৎফর রহমান মিলন (৪৭) ও আবু সালেহ মো. লুৎফুল হায়দার দিপু (৪৬); লালপুর ইউনিয়নের দক্ষিণ লালপুর গ্রামের শহিজ উদ্দিন (৫৪) এবং ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না মণ্ডলপাড়া গ্রামের নিরব হোসেন ওরফে ইমন (২৫)।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য এবং ছাত্রলীগের সাবেক সদস্য রয়েছেন।তাঁদের বিরুদ্ধে লালপুর থানার ২০২৫ সালের ১ এপ্রিল দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির জিআর নম্বর ৭৩/২৫।গ্রেপ্তার সাতজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) লালপুর থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামের মো. আক্কাস আলী (৫৪), বিদ্যুৎ হোসেন (৪০) ও রুবেল হোসেন (৩৫); বাহাদুরপুরের বড় পুকুরপাড় এলাকার লুৎফর রহমান মিলন (৪৭) ও আবু সালেহ মো. লুৎফুল হায়দার দিপু (৪৬); লালপুর ইউনিয়নের দক্ষিণ লালপুর গ্রামের শহিজ উদ্দিন (৫৪) এবং ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না মণ্ডলপাড়া গ্রামের নিরব হোসেন ওরফে ইমন (২৫)।

আরও পড়ুনঃ  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের সদস্য এবং ছাত্রলীগের সাবেক সদস্য রয়েছেন।তাঁদের বিরুদ্ধে লালপুর থানার ২০২৫ সালের ১ এপ্রিল দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় অভিযোগ রয়েছে। মামলাটির জিআর নম্বর ৭৩/২৫।গ্রেপ্তার সাতজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  নগরকান্দায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত