Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা লালপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‘চিরন্তন যুদ্ধে’ রূপ নেওয়ার ঝুঁকিতে মার্কিন-ইরান সংঘাত ধুনট পৌর এলাকায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ​

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতের অংশে অবস্থান করছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকার লোকজন জানান- মঙ্গলবার সকালে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে একজনকে পুশ-ইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। ওই নারী এখনো ভারতের সীমানার মধ্যেই অবস্থান করছেন এবং তাঁকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  অক্টোবর মাসের পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা
Tag :
জনপ্রিয় পোস্ট

মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

আপডেটের সময়: ০৭:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের তাৎক্ষণিক বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই নারী আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতের অংশে অবস্থান করছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তবর্তী এলাকার লোকজন জানান- মঙ্গলবার সকালে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে বাধা দেন। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের নাম-ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুনঃ  বগুড়ার ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্মে সাজছে ওভারপাসের দেয়াল, পরিদর্শনে এমপি বাদশা

 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে একজনকে পুশ-ইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। ওই নারী এখনো ভারতের সীমানার মধ্যেই অবস্থান করছেন এবং তাঁকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  দীঘিনালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত