Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা বইয়ের পাতায় নৈতিকতা আর আলোর সন্ধান: দক্ষিণ কেরানীগঞ্জের তরুণ রাজকুমার আরবিদ ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত ধুনটে মাদকসহ ৫ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ বিকেএসপির সামনে ফুটপাত দখল করে টাকা আদায়ের অভিযোগ সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি এমপির গাড়িতে হামলা ভাঙচুর জামায়াত-এনসিপির বিরুদ্ধে অভিযোগ নাটোর লালপুরে ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস

লামায় বিশ্ব হাতি দিবস পালিত: ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক সভা, উঠান বৈঠক এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে লামা সদর রেঞ্জ ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে ফাঁসিয়াখালী-কুমারী এলাকার জাবানুল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসচেতনতার এক মিলনমেলায় পরিণত হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন। তিনি বলেন, বন ও জীববৈচিত্র্য রক্ষায় হাতির ভূমিকা অপরিসীম।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকান নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ৫৬

বনভূমি সংকোচন ও মানুষের অনুপ্রবেশের কারণে মানুষ-হাতি সংঘাত বাড়ছে। এটি নিরসনে হাতির নিরাপদ করিডোর সংরক্ষণ এবং স্থানীয় জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। লামা বিভাগীয় বন কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় সভাপতির সমাপনী বক্তব্যে বলা হয়, শুধু আইন প্রয়োগ করে মানুষ ও হাতির সংঘাত রোধ করা সম্ভব নয়। এজন্য হাতির বিচরণপথে প্রতিবন্ধকতা না সৃষ্টি করে এবং আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ​ডুলুছড়ি রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন এবং বুম বিট কর্মকর্তা মো. রনি পারভেজসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  সাঁকো ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব হাতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে হাতির আক্রমণসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত চার ব্যক্তির মাঝে মোট ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্তরা হলেন— আবুল হোসেন (৩ লাখ টাকা), নুরজাহান বেগম (৩ লাখ টাকা), হুমাইরা বেগম (দেড় লাখ টাকা) এবং খতিজা বেগম (দেড় লাখ টাকা)। পরে বন বিভাগের উদ্যোগে স্থানীয় জনগণকে নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাতির চলাচলের লক্ষণ শনাক্তকরণ, উপস্থিতি টের পেলে করণীয়, নিরাপদে অবস্থান নেওয়া এবং মানুষ ও বন্য হাতির সংঘাত এড়িয়ে সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে স্থানীয়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত: প্রেস ক্লাব ও মনপুরা রিপোর্টার্স ইউনিটির তীব্র নিন্দা

লামায় বিশ্ব হাতি দিবস পালিত: ক্ষতিগ্রস্তদের মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ

আপডেটের সময়: ০৭:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক সভা, উঠান বৈঠক এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে লামা সদর রেঞ্জ ও লামা বন বিভাগের যৌথ উদ্যোগে ফাঁসিয়াখালী-কুমারী এলাকার জাবানুল উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি জনসচেতনতার এক মিলনমেলায় পরিণত হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন। তিনি বলেন, বন ও জীববৈচিত্র্য রক্ষায় হাতির ভূমিকা অপরিসীম।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকান নির্মাণ নিয়ে সংঘর্ষ, আহত ৫৬

বনভূমি সংকোচন ও মানুষের অনুপ্রবেশের কারণে মানুষ-হাতি সংঘাত বাড়ছে। এটি নিরসনে হাতির নিরাপদ করিডোর সংরক্ষণ এবং স্থানীয় জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। লামা বিভাগীয় বন কর্মকর্তা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় সভাপতির সমাপনী বক্তব্যে বলা হয়, শুধু আইন প্রয়োগ করে মানুষ ও হাতির সংঘাত রোধ করা সম্ভব নয়। এজন্য হাতির বিচরণপথে প্রতিবন্ধকতা না সৃষ্টি করে এবং আতঙ্কিত না হয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ​ডুলুছড়ি রেঞ্জের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন এবং বুম বিট কর্মকর্তা মো. রনি পারভেজসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  আটোয়ারীর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব হাতি দিবসের কর্মসূচির অংশ হিসেবে হাতির আক্রমণসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত চার ব্যক্তির মাঝে মোট ৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চেকপ্রাপ্তরা হলেন— আবুল হোসেন (৩ লাখ টাকা), নুরজাহান বেগম (৩ লাখ টাকা), হুমাইরা বেগম (দেড় লাখ টাকা) এবং খতিজা বেগম (দেড় লাখ টাকা)। পরে বন বিভাগের উদ্যোগে স্থানীয় জনগণকে নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাতির চলাচলের লক্ষণ শনাক্তকরণ, উপস্থিতি টের পেলে করণীয়, নিরাপদে অবস্থান নেওয়া এবং মানুষ ও বন্য হাতির সংঘাত এড়িয়ে সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে স্থানীয়দের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  নীলফামারীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল