Dhaka ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩৯ পিস ইয়াবাসহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি, রাজশাহী।

বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন অপরাধীদের বিরুদ্ধে সংস্থাটির অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহানগরীর বোয়ালিয়া থানার খোরবোনা গ্রামের আহলে হাদিস জামে মসজিদের সামনে পাকা সড়কের ওপর কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন এসআরবির সদস্যরা। অভিযানে আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজশাহী জেলার বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি মহানগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বসবাস করছিলেন।

এ সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৪৩৯ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তী সময়ে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের

রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ০২:৩০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৩৯ পিস ইয়াবাসহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি, রাজশাহী।

বুধবার (২৫ নভেম্বর) এসআরবি-৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন অপরাধীদের বিরুদ্ধে সংস্থাটির অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  পত্নীতলায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা, হতাশায় কৃষক

এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহানগরীর বোয়ালিয়া থানার খোরবোনা গ্রামের আহলে হাদিস জামে মসজিদের সামনে পাকা সড়কের ওপর কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন এসআরবির সদস্যরা। অভিযানে আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি রাজশাহী জেলার বাঘা থানার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি মহানগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বসবাস করছিলেন।

আরও পড়ুনঃ  নওগাঁয় পুলিশের চেকপোস্টে দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

এ সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৪৩৯ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তী সময়ে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে স্কুলের সামনে দাড়িয়ে থাকা বাসে আগুন