Dhaka ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পত্নীতলায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা, হতাশায় কৃষক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে শনিবার (২১ নভেম্বর ২০১৬) পর্যন্ত সারারাত ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাঠে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে ফসলের মাঠ ভিজে একাকার হয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

শীত মৌসুমের শুরুতে কৃষকরা বিভিন্ন ধরনের রবিশস্য চাষাবাদে ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে তাঁদের ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নিচু জমিতে পানি জমে থাকলে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি পচন ও রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে।

এ অবস্থায় উৎপাদন খরচ ও পরিশ্রমের ফসল নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকরা। আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষকদের লোকসানের আশঙ্কা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকদের দাবি, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে চলতি মৌসুমে রবিশস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

পত্নীতলায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা, হতাশায় কৃষক

আপডেটের সময়: ১২:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় নিম্নচাপের প্রভাবে শুক্রবার থেকে শনিবার (২১ নভেম্বর ২০১৬) পর্যন্ত সারারাত ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে উপজেলার বিভিন্ন মাঠে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে ফসলের মাঠ ভিজে একাকার হয়ে পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

আরও পড়ুনঃ  শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত সশস্ত্র বাহিনী: আলীমুদ্দিন হারুন মন্ডল

শীত মৌসুমের শুরুতে কৃষকরা বিভিন্ন ধরনের রবিশস্য চাষাবাদে ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে তাঁদের ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে নিচু জমিতে পানি জমে থাকলে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি পচন ও রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে।

আরও পড়ুনঃ  পাবনা ও ঈশ্বরদীতে নতুন ট্রেনের উদ্বোধন

এ অবস্থায় উৎপাদন খরচ ও পরিশ্রমের ফসল নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকরা। আবহাওয়ার এমন পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষকদের লোকসানের আশঙ্কা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকদের দাবি, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে চলতি মৌসুমে রবিশস্য উৎপাদনে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ