Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল। আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টায় উপজেলার ৯০ রশি বাসস্ট্যান্ড মোড়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দক্ষিণাঞ্চলের অবহেলিত এই জনপদে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই একদল তরুণের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠছে হাসপাতালটি।

আরও পড়ুনঃ  সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

উদ্যোক্তাদের ভাষ্যমতে, হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ২৪ ঘণ্টা চিকিৎসকসেবা এবং স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য সঠিক রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও পরিচালকেরা জানান, অবহেলিত এই জনপদের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তাঁরা আরও জানান, মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ  ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা

তরুণদের এই উদ্যোগ বাস্তবায়িত হলে মোড়েলগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার

মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল

আপডেটের সময়: ১২:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল। আগামী ৩১ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টায় উপজেলার ৯০ রশি বাসস্ট্যান্ড মোড়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দক্ষিণাঞ্চলের অবহেলিত এই জনপদে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসাসেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই একদল তরুণের সম্মিলিত উদ্যোগে গড়ে উঠছে হাসপাতালটি।

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

উদ্যোক্তাদের ভাষ্যমতে, হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, ২৪ ঘণ্টা চিকিৎসকসেবা এবং স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের জন্য সঠিক রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও পরিচালকেরা জানান, অবহেলিত এই জনপদের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। তাঁরা আরও জানান, মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০ হাজার শিক্ষার্থী