Dhaka ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চালের মান নিয়ে প্রশ্ন: সরকারি চালের ভাত কেন বিকেলেই নষ্ট হচ্ছে? নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ? ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎ গাইবান্ধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কারবারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনের পালিয়ে যাওয়ার কথাও পুলিশ সুত্রে জানা যায়। পুলিশের সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মাদারগঞ্জ থানাধীন ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সুত্রে আরও জানা যায়, আটকরা হলেন_ মাদারগঞ্জের মহিষবাথান এলাকার মো. নজরুল ইসলাম (৩৫), চঞ্চল মিয়া (২৮) ও ওমর ফারুক (৩২)। এ ছাড়াও মো. ফয়সাল মিয়া (২০) নামে আরও একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ২৭ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং স্থানীয় রাজনৈতিক নেতা রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  ​গোয়াইনঘাটে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জরিপ কার্যক্রম পরিচালিত

 

পুলিশ সুত্রে এটাও জানা যায় যে, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে অভিযুক্তরা দাবি করেছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার, জব্দতালিকা প্রস্তুত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২৬) দুপুরের পর, তাদেরকে জামালপুর জেল-হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ উল্লেখ করেছেন। সর্বশেষ মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, আমাদের এই দেশকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা

মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক

আপডেটের সময়: ০৭:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কারবারের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও একজনের পালিয়ে যাওয়ার কথাও পুলিশ সুত্রে জানা যায়। পুলিশের সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মাদারগঞ্জ থানাধীন ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সুত্রে আরও জানা যায়, আটকরা হলেন_ মাদারগঞ্জের মহিষবাথান এলাকার মো. নজরুল ইসলাম (৩৫), চঞ্চল মিয়া (২৮) ও ওমর ফারুক (৩২)। এ ছাড়াও মো. ফয়সাল মিয়া (২০) নামে আরও একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের ২৭ নং বন্দরৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী এবং স্থানীয় রাজনৈতিক নেতা রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলের কালিহাতিতে ডিসির বিভিন্ন দপ্তর, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

 

পুলিশ সুত্রে এটাও জানা যায় যে, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে অভিযুক্তরা দাবি করেছেন। ঘটনাস্থল থেকে ইয়াবা উদ্ধার, জব্দতালিকা প্রস্তুত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আজ মঙ্গলবার (২৭ অক্টোবর ২৬) দুপুরের পর, তাদেরকে জামালপুর জেল-হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ উল্লেখ করেছেন। সর্বশেষ মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, আমাদের এই দেশকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ ‎