Dhaka ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের কমিটি ঘোষণা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭২ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ‘The Mother of Democracy বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ উপজেলা শাখার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএইচএম মোস্তাফিজুর রহমান ফিরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি ছিলেন পরিষদের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাস্টার ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনুস আলী ও জাহানারা বেগম কাজল। এ ছাড়া মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু ‘The Mother of Democracy বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ মান্দা উপজেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে এএইচএম মোস্তাফিজুর রহমান ফিরোজকে সভাপতি, মোজাদ্দিদ আল মামুনকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।##

আরও পড়ুনঃ  লালপুরে ১০ পিস ইয়াবাসহ হ্যাকিং ও প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের কমিটি ঘোষণা

আপডেটের সময়: ০২:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ‘The Mother of Democracy বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ উপজেলা শাখার কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের নওগাঁ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএইচএম মোস্তাফিজুর রহমান ফিরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি ছিলেন পরিষদের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্য সচিব মাস্টার ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনুস আলী ও জাহানারা বেগম কাজল। এ ছাড়া মান্দা উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু ‘The Mother of Democracy বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ মান্দা উপজেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে এএইচএম মোস্তাফিজুর রহমান ফিরোজকে সভাপতি, মোজাদ্দিদ আল মামুনকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।##

আরও পড়ুনঃ  সাভারের ওয়েস্টার্ন ভ্যালিতে রাজউকের অভিযান