Dhaka ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতক ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে এক নারীর বসতবাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সাব-ইন্সপেক্টর তাজুল ইসলাম অংশ নেন। অভিযানে উপজেলার চকশ্যামরা গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে এমদাদুল মন্ডল (৪০), গাইহানা গ্রামের মৃত আনিছারের ছেলে রাজু আহম্মেদ (২৮) এবং একই গ্রামের হামিদুরের ছেলে মাহাবুবুল আলম (২৪)-কে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এমদাদুল মন্ডলকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাজু আহম্মেদ ও মাহাবুবুল আলমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পরে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  কোদাল-ফগার-ঢোল হাতে ডেঙ্গু ঠেকাতে মাঠে এমপি মোশারফ হোসেন

অপরদিকে, উপজেলার শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের অনিল ঋষির স্ত্রী কুরানী রাণী (৪৪)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে।

আরও পড়ুনঃ  ফরিদপুর জিলা স্কুলে বিএনসিসি প্রমোশনপ্রাপ্ত ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাজ পরিধান
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার

আপডেটের সময়: ১০:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে এক নারীর বসতবাড়ি থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সাব-ইন্সপেক্টর তাজুল ইসলাম অংশ নেন। অভিযানে উপজেলার চকশ্যামরা গ্রামের মৃত আমির মন্ডলের ছেলে এমদাদুল মন্ডল (৪০), গাইহানা গ্রামের মৃত আনিছারের ছেলে রাজু আহম্মেদ (২৮) এবং একই গ্রামের হামিদুরের ছেলে মাহাবুবুল আলম (২৪)-কে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এমদাদুল মন্ডলকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাজু আহম্মেদ ও মাহাবুবুল আলমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পরে জেলহাজতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আটোয়ারীর দোহসুহ দাখিল মাদ্রাসার বেহাল দশা,দেখার কেউ নেই

অপরদিকে, উপজেলার শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের অনিল ঋষির স্ত্রী কুরানী রাণী (৪৪)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে।

আরও পড়ুনঃ  লালপুরে পদ্মার পানিতে তলিয়েছে চরাঞ্চলের ফসল, পানিবিন্দি সাড়ে ৪ শতাধিক পরিবার