
শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাকিং ও প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১:৩০ ঘটিকার সময় গন্ডবিল (মধ্যপাড়া) এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম এবং তাঁর সঙ্গীয় ফোর্সের যৌথ পরিচালনায় গন্ডবিল (মধ্যপাড়া) গ্রামের মোঃ আঃ গাফফারের ঘর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ ইয়াছির আরাফাত প্রকাশ রাসেল (২২), পিতা: মোঃ আঃ গাফ্ফার, মোঃ রেজাউল করিম প্রকাশ রাজিব (২৬), পিতা: মোঃ আঃ গাফ্ফার, উভয়ের ঠিকানা: গন্ডবিল (মধ্যপাড়া), থানা: লালপুর, জেলা: নাটোর)
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা একটি সক্রিয় হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আটককালে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ৪ (চার)টি অ্যান্ডোয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় লালপুর থানায় ধৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ১৭(২)(খ) /২১(২)/ ২২(২)/২৭ তৎসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের,কে ইংরেজি ১৯/০৯/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে র্সোপর্দ করা হইবে।
প্রতিবেদকের নাম 



















