Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ দলের নাম ব্যবহার করে অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই এখন তাঁর মূল দায়িত্ব। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিজভী বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

তাঁর ভাষ্য, হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি সেগুলো মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের কার্যক্রমের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। তাঁর দাবি, জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীরাই ঠিক করবেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রিজভীর বক্তব্যের সময় দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখেই বিএনপি এগিয়ে যেতে চায়।

আরও পড়ুনঃ  বিএনপি সরকার ১৮০ দিনে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহিদ ইসলাম
Tag :
জনপ্রিয় পোস্ট

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

আপডেটের সময়: ০৩:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ দলের নাম ব্যবহার করে অনৈতিক বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই এখন তাঁর মূল দায়িত্ব। আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী। তিনি বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিজভী বলেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  অনেক কিছু মিস করবো আবেগাপ্লুত: মির্জা ফখরুল

তাঁর ভাষ্য, হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি সেগুলো মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের কার্যক্রমের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। তাঁর দাবি, জনগণের মাঝে তারেক রহমান সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি জানান, স্থানীয় নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীরাই ঠিক করবেন। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। রিজভীর বক্তব্যের সময় দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। তিনি বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখেই বিএনপি এগিয়ে যেতে চায়।

আরও পড়ুনঃ  ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়: ডা. শফিকুর রহমান