Dhaka ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা মাদারগঞ্জে নিখোঁজের পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি কেরানীগঞ্জের কদমতলীতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, লাজ ফার্মাকে অর্থদণ্ড রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস তরুণদের মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে: মন্ত্রী জহির উদ্দিন স্বপন

অনেক কিছু মিস করবো আবেগাপ্লুত: মির্জা ফখরুল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ সুখী, সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি দলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেছেন, ‘অনেক কিছু মিস করবো। যা স্মরণ করলে আমি আবেগ ধরে রাখতে পারি না। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যা আমি প্রত্যাশা করছি, যা আমি মনে মনে স্বপ্ন দেখছি। সেটি হচ্ছে, একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনে আনা দিনে খাওয়া শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবে। তারা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। যেখানে আমাদের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান হবে। যেখানে আমাদের জনসংখ্যার অর্ধেক নারীসমাজ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  ১৪ রুটে চলবে মহিলা বাস সার্ভিস

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাবোধসম্পন্ন দেশ হিসেবে নিজেদের পরিচিত করবো। আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রথমে আমি শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের কাছে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণমাধ্যমসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি। ‘সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বে ‘প্রত্যাশিত বাংলাদেশ’-এর গন্তব্যে পৌঁছাতে পারবো। তিনি বলেন, দোয়া করি সৃষ্টিকর্তার কাছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সবাই সরকারকে সহযোগিতা করুন। মির্জা ফখরুল বলেন, আজকে এ দিনে আমার সবচেয়ে বেশি যাকে মনে পড়ে, যার জন্য মন কাঁদে—তিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া। তার কথা মনে এলেই…। আমি এই মহীয়সী নারীর সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি। আজ ক্ষণে ক্ষণে তার কথা স্মরণ হচ্ছে, যা আমার আবেগকে স্পর্শ করছে, শিহরণ জাগাচ্ছে। বিএনপির এ রাষ্ট্রপতি প্রার্থী জানান, তিনি আজ দুপুর ২টায় ভোট দিতে সংসদে যাবেন। ভোট দেবেন।

আরও পড়ুনঃ  লামা উপজেলা প্রকৌশলীর সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র বিশেষ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

বাম ঘরানার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপের রাজনীতি দিয়ে জাতীয় রাজনীতিতে আসেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তার ওপরই বিএনপির মহাসচিবের দায়িত্ব দেন খালেদা জিয়া। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। এখন তিনি তারেক রহমানের মন্ত্রিসভারও সদস্য।গত কয়েকদিন ধরে রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে মানুষের ভিড় রয়েছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের নেতা-কর্মীরা একনজর দেখা করতে ওই বাসায় ভিড় করেছেন। সবার সঙ্গে দেখা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নিজের জন্য সবার কাছে দোয়া চাইছেন। গতকাল বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় বিএনপির সদস্য সাবেক মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেন। এটিই ছিল তার শেষ সভা। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়ে যাবে। পরবর্তীতে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান ইরানের
Tag :
জনপ্রিয় পোস্ট

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড

অনেক কিছু মিস করবো আবেগাপ্লুত: মির্জা ফখরুল

আপডেটের সময়: ০৬:০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সুখী, সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি দলীয় রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেছেন, ‘অনেক কিছু মিস করবো। যা স্মরণ করলে আমি আবেগ ধরে রাখতে পারি না। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে টেলিফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যা আমি প্রত্যাশা করছি, যা আমি মনে মনে স্বপ্ন দেখছি। সেটি হচ্ছে, একটি সুখী, সমৃদ্ধ, কল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী, দিনে আনা দিনে খাওয়া শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবে। তারা সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে, নিরাপদে-নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবে। যেখানে আমাদের বিশাল তরুণ গোষ্ঠীর কর্মসংস্থান হবে। যেখানে আমাদের জনসংখ্যার অর্ধেক নারীসমাজ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান ইরানের

মির্জা ফখরুল বলেন, বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাবোধসম্পন্ন দেশ হিসেবে নিজেদের পরিচিত করবো। আমি বিশ্বাস করি, আমি প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রথমে আমি শুকরিয়া আদায় করতে চাই মহান সৃষ্টিকর্তার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশবাসীর কাছে, যাদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আমি পাশে ছিলাম, সুখে-দুঃখে তাদের কাছে ছিলাম। কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই গণমাধ্যমসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি। ‘সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। আমি মনে করি, তার নেতৃত্বে ‘প্রত্যাশিত বাংলাদেশ’-এর গন্তব্যে পৌঁছাতে পারবো। তিনি বলেন, দোয়া করি সৃষ্টিকর্তার কাছে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সবাই সরকারকে সহযোগিতা করুন। মির্জা ফখরুল বলেন, আজকে এ দিনে আমার সবচেয়ে বেশি যাকে মনে পড়ে, যার জন্য মন কাঁদে—তিনি হলেন দেশনেত্রী খালেদা জিয়া। তার কথা মনে এলেই…। আমি এই মহীয়সী নারীর সান্নিধ্য পেয়েছি, স্নেহ পেয়েছি। আজ ক্ষণে ক্ষণে তার কথা স্মরণ হচ্ছে, যা আমার আবেগকে স্পর্শ করছে, শিহরণ জাগাচ্ছে। বিএনপির এ রাষ্ট্রপতি প্রার্থী জানান, তিনি আজ দুপুর ২টায় ভোট দিতে সংসদে যাবেন। ভোট দেবেন।

আরও পড়ুনঃ  মৎস্যজাত পণ্য থেকে বাৎসরিক আয় ৬ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রী

বাম ঘরানার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাসানী ন্যাপের রাজনীতি দিয়ে জাতীয় রাজনীতিতে আসেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠিত জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় তার ওপরই বিএনপির মহাসচিবের দায়িত্ব দেন খালেদা জিয়া। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। এখন তিনি তারেক রহমানের মন্ত্রিসভারও সদস্য।গত কয়েকদিন ধরে রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে মানুষের ভিড় রয়েছে। নিজের নির্বাচনি এলাকা ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের নেতা-কর্মীরা একনজর দেখা করতে ওই বাসায় ভিড় করেছেন। সবার সঙ্গে দেখা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নিজের জন্য সবার কাছে দোয়া চাইছেন। গতকাল বুধবার বিএনপির সংসদীয় দলের সভায় বিএনপির সদস্য সাবেক মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগ দেন। এটিই ছিল তার শেষ সভা। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হয়ে যাবে। পরবর্তীতে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ  গণ পরিবহনের কালো ধোঁয়ায় ঝাঁঝরা হচ্ছে ফুসফুস