Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার নগরকান্দায় পশ্চিম পাড়ায় কানাই সরকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন দীঘিনালায় চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা একজন সৎ ও ক্ষুরধার সাংবাদিক গড়ার নেপথ্য কারিগর: আমার আলাউদ্দিন ভাই কাউনিয়ায় গাজীরহাট রোড স্বেচ্ছায় ভাঙ্গা রাস্তা মেরামত ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ১ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা, নিহত ৫

বদলগাছীতে সাংবাদিকদের ক্ষোভ, নবাগত ওসির মতবিনিময় সভা বর্জন  

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টার (নওগাঁ): নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। মতবিনিময় সভা আয়োজনে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ তাঁরা একযোগে এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয়। সভা শুরুর পর উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হতেই ওসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা সভা ত্যাগ করেন।

সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনের প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. এনামুল কবির এনাম, সাধারণ সম্পাদক ও দৈনিক ‘মুক্ত খবর’ প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি মো. আবু রাইহান লিটন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মো. রুহুল আমিন, দৈনিক অভয়নগরের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম হিমু এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ফজলে রাব্বি।

আরও পড়ুনঃ  কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

এছাড়া বদলগাছী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি মো. আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এবিএস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. রকি হোসেন এবং দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার অন্যান্য সাংবাদিকগণ। এসময় থানার অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ৮ হাজার পান গাছ কর্তনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত কাজের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের মাঝে একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এর আগে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা কিংবা জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ও কখনও সাংবাদিকদের মাঝে এমন বিভাজন বা বৈষম্য সৃষ্টি করেননি। ইতিপূর্বে সব সাংবাদিককে এক প্ল্যাটফর্মে রেখে উন্মুক্ত মতবিনিময় করা হতো। কিন্তু নবাগত ওসি মো. হাবিবুর রহমানের এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদেই সাংবাদিক সমাজ বাধ্য হয়ে এ সভা বয়কট করেছে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড

এ বিষয়ে বদলগাছী থানার নবাগত ওসি মো. হাবিবুর রহমান বলেন, গতকাল সাংবাদিকদের একটি দল নিয়ে মতবিনিময় সভা করা হয়েছিল। আজকে আরেকটি দল নিয়ে মতবিনিময় সভা চলাকালে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন এবং মতবিনিময় সভা বর্জন করেন। যা অনাকাঙ্ক্ষিত।

এ ঘটনায় স্থানীয় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার

বদলগাছীতে সাংবাদিকদের ক্ষোভ, নবাগত ওসির মতবিনিময় সভা বর্জন  

আপডেটের সময়: ০৫:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার (নওগাঁ): নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। মতবিনিময় সভা আয়োজনে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ তাঁরা একযোগে এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয়। সভা শুরুর পর উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হতেই ওসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা সভা ত্যাগ করেন।

সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনের প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. এনামুল কবির এনাম, সাধারণ সম্পাদক ও দৈনিক ‘মুক্ত খবর’ প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি মো. আবু রাইহান লিটন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মো. রুহুল আমিন, দৈনিক অভয়নগরের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম হিমু এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ফজলে রাব্বি।

আরও পড়ুনঃ  লালপুরে অবৈধভাবে সার স্থানান্তরের অভিযোগ: বিসিআইসি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

এছাড়া বদলগাছী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি মো. আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এবিএস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. রকি হোসেন এবং দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার অন্যান্য সাংবাদিকগণ। এসময় থানার অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তায় শীলকূপে রাশেদ নূরীর ব্যতিক্রম উদ্যোগ

সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত কাজের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের মাঝে একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এর আগে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা কিংবা জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ও কখনও সাংবাদিকদের মাঝে এমন বিভাজন বা বৈষম্য সৃষ্টি করেননি। ইতিপূর্বে সব সাংবাদিককে এক প্ল্যাটফর্মে রেখে উন্মুক্ত মতবিনিময় করা হতো। কিন্তু নবাগত ওসি মো. হাবিবুর রহমানের এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদেই সাংবাদিক সমাজ বাধ্য হয়ে এ সভা বয়কট করেছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা