Dhaka ০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ জাতীয় যুব দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও যুবমেলা পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুরে দুই অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, স’মিল উচ্ছেদ কাউনিয়ায় জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সোহেল রানা হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি। মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকালে টুলু মিয়ার ছোট মেয়ে জুথি আক্তার ঘরের ভেতরে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত এম নজরুল ইসলাম খান

স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে বিদেশে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। টুলু মিয়া বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। জুথি আক্তারের দাবি, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বিশ্ব স্টোক দিবস আজ, সচেতনতাই পারে বাঁচাতে জীবন
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ

বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৩:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির একটি কক্ষ থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সকালে টুলু মিয়ার ছোট মেয়ে জুথি আক্তার ঘরের ভেতরে বাবার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে বিদেশে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। টুলু মিয়া বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে পেটের ব্যথায় অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। জুথি আক্তারের দাবি, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কুলাউড়ার পূর্ব মনসুরে কালভার্ট এখন ম"র"ণফাঁ"দ, ঝুঁ"কি'তে শিক্ষার্থী ও পথচারীরা