
এস.বিমল পাল, দীঘিনালা প্রতিনিধি: দক্ষ যুবক গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষন সনদ, ক্রেস্ট ও যুব খণনের চেক বিতরণ করা হয়েছে। রবিবার ( ১নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অংশ নেন উপজেলা বেকার যুব যুবতীরা ও উদ্যোক্তারা।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম সম্মেলনে কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা যুব উন্নয়ন অফিসার নিরূপন চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন, দীঘিনালা সমবায় অফিসার ত্রিরতন চাকমা প্রমূখ । সফল আত্বকর্মী ও উদ্যোক্তা মিন্টু বিকাশ চাকমা।
আলোচনা সভায় প্রধান নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বক্তব্যে বলেন, যুব উন্নয়নের প্রশিক্ষনের জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ এলাকা, সমাজের ও দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। চাকুরী পিছুনে না ছুটে সফল যুব আত্বকর্মী হিসেবে সংস্থান সৃষ্টি করে উদ্যোক্তা হয়ে চাকুরী দিয়ে কর্মস্থান সৃষ্টি করতে হবে। এবং সফল উদ্যোক্তার পুরস্কার নিতে হবে।
আলোচনা সভা শেষে সফল আত্বকর্মী ও উদ্যোক্তা মিন্টু বিকাশ চাকমাকে ক্রেস প্রদান করা হয় এবং প্রশিক্ষণ সনদ ও যুব ঋনের চেকও প্রদান করা হয়। এছাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে
দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজনে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র গাড়ির দরজায় ফিতা কেটে উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা যুব উন্নয়ন অফিসার নিরূপন চাকমা।
এতে ৪০জন শিক্ষিত বেকার ২মাস কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে । প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন টেকাব ২পর্যায় শরিফুল কাশেম।
প্রতিবেদকের নাম 



















