Dhaka ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে ধুনটে বৃক্ষরোপণ উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের বিনিয়োগ চান স্পিকার পত্নীতলায় ওয়ারী গ্রামে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু দেশের জন্যও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে: এমপি এমরান চৌধুরী শ্রীপুরে সিএনজি ও টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আট মাসের সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: র রিজভী মান্দায় ভারশোঁ ভূমিহীন সমবায় সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত শরীয়তপুরে ‘সমতায় তারুণ্য’ শীর্ষক রাউন্ড টেবিল সংলাপ অনুষ্ঠিত সিরাজগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের

‎মোঃ রাকিব হাসান, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‎বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে পুকুরে গোসল করতে নেমেছিল শ্রাবণ। কিন্তু সেই গোসলই যে তার জীবনের শেষ গোসল হবে, তা কি জানত কেউ? পরিবারের স্বপ্ন আর প্রিয়জনদের ভালোবাসা পেছনে ফেলে অকালে চলে গেল সম্ভাবনাময় এই তরুণ।
‎ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শ্রাবন হক নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত এম নজরুল ইসলাম খান

‎
‎নিহত শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে এবার ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার তিন বন্ধু মিলে পাগলাকানাই এলাকার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। প্রায় আধা ঘণ্টা গোসল করার পর একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুব দিয়ে ওপরে উঠে এলেও শ্রাবন আর উঠে আসেনি।
‎
‎এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলের দিকে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন।
‎
‎সদ্য এইচএসসি পাস করা শ্রাবনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে বয়সে নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই নিভে গেল একটি তরুণ প্রাণ।
‎
‎বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত পরিণত হলো এক হৃদয়বিদারক ঘটনায়। শ্রাবনের এই অকাল মৃত্যুতে শোকাহত তার পরিবার ও পরিচিতজনেরা।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

আওয়ামী লীগের দখলে থাকা খেলার মাঠ এখন বিএনপির লোকজনের নিয়ন্ত্রণে: নাহিদ ইসলাম

পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের

আপডেটের সময়: ০৭:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

‎মোঃ রাকিব হাসান, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ‎বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে পুকুরে গোসল করতে নেমেছিল শ্রাবণ। কিন্তু সেই গোসলই যে তার জীবনের শেষ গোসল হবে, তা কি জানত কেউ? পরিবারের স্বপ্ন আর প্রিয়জনদের ভালোবাসা পেছনে ফেলে অকালে চলে গেল সম্ভাবনাময় এই তরুণ।
‎ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শ্রাবন হক নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি।

‎
‎নিহত শ্রাবন ঝিনাইদহ শহরের মাজমাদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। সে এবার ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার তিন বন্ধু মিলে পাগলাকানাই এলাকার একটি গভীর পুকুরে গোসল করতে নামে। প্রায় আধা ঘণ্টা গোসল করার পর একপর্যায়ে দুই বন্ধু পানিতে ডুব দিয়ে ওপরে উঠে এলেও শ্রাবন আর উঠে আসেনি।
‎
‎এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা পুকুরে উদ্ধার অভিযান চালিয়ে বিকেলের দিকে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন।
‎
‎সদ্য এইচএসসি পাস করা শ্রাবনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে বয়সে নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই নিভে গেল একটি তরুণ প্রাণ।
‎
‎বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্ত পরিণত হলো এক হৃদয়বিদারক ঘটনায়। শ্রাবনের এই অকাল মৃত্যুতে শোকাহত তার পরিবার ও পরিচিতজনেরা।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।