Dhaka ১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রূপসায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের আশ্বাস এমপি হেলালের চিলমারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে পশ্চিম দায়চারা স,প্রা বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা ও দোওয়া ময়মনসিংহের ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি পি.এ নিট ফ্যাক্টরিতে শ্রমিকদের উপর পুলিশের হামলায় ৫০ এর অধিক শ্রমিক আহত ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা মানউন্নয়নে জননী প্রকল্পের সভা কাউনিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কিশোরগঞ্জে আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে পাঁচ বছর পর ১৭.৫ শতাংশ জায়গা ফিরে পেলেন কটিয়াদীরের আসমা বেগম।

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​

মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া)প্রতিনিধিঃ ​বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​

নিহতরা হলেন—ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২৩) এবং ধুনট সদর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সদেব হাওলাদারের ছেলে শিখর হাওলাদার (২৩)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উজ্জ্বল সরকার তাঁর বন্ধু শিখর হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে চৌবাড়িয়া গ্রাম থেকে ধুনট উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট শহর থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক উজ্জ্বল সরকার মারা যান। গুরুতর আহত অবস্থায় শিখর হাওলাদারকে স্থানীয় লোকজন উদ্ধার করে অটোরিকশায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
​

দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

​ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রূপসায় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের আশ্বাস এমপি হেলালের

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​

আপডেটের সময়: ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া)প্রতিনিধিঃ ​বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​

নিহতরা হলেন—ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে উজ্জ্বল সরকার (২৩) এবং ধুনট সদর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সদেব হাওলাদারের ছেলে শিখর হাওলাদার (২৩)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উজ্জ্বল সরকার তাঁর বন্ধু শিখর হাওলাদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে চৌবাড়িয়া গ্রাম থেকে ধুনট উপজেলা শহরের দিকে আসছিলেন। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট শহর থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক উজ্জ্বল সরকার মারা যান। গুরুতর আহত অবস্থায় শিখর হাওলাদারকে স্থানীয় লোকজন উদ্ধার করে অটোরিকশায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
​

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল

দুর্ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

​ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার