
মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম দায়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুরে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোক্তার আহম্মেদ খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। এবং প্রাথমিক শিক্ষা হলো জীবনের মূল ভিত্তি। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই মন্তব্য করছেন তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম সোহাগের সভাপতিত্বে ও সাবেক শিক্ষক মো: আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ আহমেদ পাটওয়ারী, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুকবুল আহমেদ তপদার, বীর মুক্তিযোদ্ধা মানিক পাটওয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি রমজান আলী এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল হাসনাত নয়ন।
এসময় বিএনপি নেতা টিটু পাটওয়ারী, তসলিম পাটওয়ারী, বকুল ভূঁইয়া, দিপু পাটওয়ারী, সৈকত পাটওয়ারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন চন্দ্র দে, সহকারী শিক্ষিকা শামসুন নাহার মুক্তা, ফাতেমা আক্তার লাকী, সেলিনা আক্তার, জয়নব আক্তার, নয়ন মনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। শেষে বিদায়ী শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় সাফল্য ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তবারক বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 



















