
এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, র্যালি, ক্রীড়া ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাসহ সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবু সায়েম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ মেজবাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার লিজা, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল রানাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।
প্রতিবেদকের নাম 



















