Dhaka ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ধুনটে জাতীয় যুব দিবসপালিত, উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ জাতীয় যুব দিবসে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও যুবমেলা পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল সদ্য এইচএসসি পাস শিক্ষার্থী শ্রাবনের লালপুরে সিনিয়র শিক্ষক মহব্বত আলীকে বিদায় সংবর্ধনা লক্ষ্মীপুরে দুই অবৈধ ইটভাটার চিমনি ধ্বংস, স’মিল উচ্ছেদ কাউনিয়ায় জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সোহেল রানা হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণের চেক বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি। মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বগুড়ায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়! পাঁচ কলেজের ৫৪ পরীক্ষার্থীর একজনও পাস করেনি

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৫৪ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে এ বছর ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। গাবতলীর বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনই অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা

অন্যদিকে, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে দুইজন এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। এ ছাড়া কাহালুর আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

সব মিলিয়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এমন ফলাফলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীদের এমন ফলাফলের কারণ এবং এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় পোস্ট

সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বগুড়ায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়! পাঁচ কলেজের ৫৪ পরীক্ষার্থীর একজনও পাস করেনি

আপডেটের সময়: ০৪:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৫৪ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—গাবতলী উপজেলার তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

আরও পড়ুনঃ  মান্দায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি টিপু

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে এ বছর ৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। গাবতলীর বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনই অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

অন্যদিকে, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে দুইজন এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। এ ছাড়া কাহালুর আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ