Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

পাবনা ও ঈশ্বরদীতে নতুন ট্রেনের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

মোঃ সোহেল রানা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি (পাবনা) ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি নির্ধারণ করা হয়েছে। পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চালু হলো নতুন কোচে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি চালুর মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগে যুক্ত হলো পাবনা। এ খবরে পাবনাবাসীর পাশাপাশি উচ্ছ্বসিত ঈশ্বরদীর মানুষও। কারণ, নতুন এই রুটে, বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন রেলসেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা। উদ্বোধনী দিনে বিশেষ ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে মাঝপথে শুধু ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করে।

 

উদ্বোধনী যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা করবে। ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এতে পাবনা ছাড়াও এসব এলাকার যাত্রীরা সরাসরি ঢাকা ও পাবনার মধ্যে রেলপথে যাতায়াতের সুযোগ পাবেন। এদিকে নতুন ট্রেন চালুর প্রস্তুতি হিসেবে গত বুধবার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে কোচগুলো ধুয়ে-মুছে ফুল ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। এর আগে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচ পরীক্ষা- নিরীক্ষা শেষে গত সোমবার পাকশী রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এসব কোচ দিয়েই শুরু হচ্ছে নতুন এই ট্রেন সার্ভিস। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন জানান, বৃহস্পতিবার পাবনা রেলওয়ে স্টেশন ও ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

 

রেলওয়ের নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রভাতী এক্সপ্রেসে’ পাবনা থেকে ঈশ্বরদী পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা এবং স্নিগ্ধা শ্রেণির ভাড়া ১১৫ টাকা। একই ট্রেনে পাবনা থেকে ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা। অন্যদিকে ‘গোধূলি এক্সপ্রেসে’ ঢাকা বিমানবন্দর থেকে পাবনা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা। ঢাকা বিমানবন্দর থেকে ঈশ্বরদী পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৩৯০ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৭৪২ টাকা। এসব ভাড়ার সঙ্গে সহজের সার্ভিস চার্জ হিসেবে আরও ২০ টাকা যুক্ত হবে। গত ১২ নভেম্বর থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে। নতুন ট্রেন চালু প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আগেই জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম। কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করতে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আনন্দিত। নতুন এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। পাশাপাশি ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতি থাকায় স্থানীয় যাত্রীরাও রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সুযোগ পাচ্ছেন। এতে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পাবনা ও ঈশ্বরদীতে নতুন ট্রেনের উদ্বোধন

আপডেটের সময়: ০৭:৪৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মোঃ সোহেল রানা ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি (পাবনা) ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি নির্ধারণ করা হয়েছে। পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চালু হলো নতুন কোচে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলী এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি চালুর মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগে যুক্ত হলো পাবনা। এ খবরে পাবনাবাসীর পাশাপাশি উচ্ছ্বসিত ঈশ্বরদীর মানুষও। কারণ, নতুন এই রুটে, বিকেল সাড়ে ৪টায় পাবনা রেলওয়ে স্টেশন থেকে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন রেলসেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা। উদ্বোধনী দিনে বিশেষ ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে মাঝপথে শুধু ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতি করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

 

উদ্বোধনী যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) থেকে ট্রেন দুটির নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা করবে। ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এতে পাবনা ছাড়াও এসব এলাকার যাত্রীরা সরাসরি ঢাকা ও পাবনার মধ্যে রেলপথে যাতায়াতের সুযোগ পাবেন। এদিকে নতুন ট্রেন চালুর প্রস্তুতি হিসেবে গত বুধবার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে কোচগুলো ধুয়ে-মুছে ফুল ও রঙিন কাগজ দিয়ে সাজানো হয়। এর আগে ভারত থেকে আমদানি করা ১৮টি নতুন রেলকোচ পরীক্ষা- নিরীক্ষা শেষে গত সোমবার পাকশী রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এসব কোচ দিয়েই শুরু হচ্ছে নতুন এই ট্রেন সার্ভিস। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) হাসিনা খাতুন জানান, বৃহস্পতিবার পাবনা রেলওয়ে স্টেশন ও ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত

 

রেলওয়ের নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রভাতী এক্সপ্রেসে’ পাবনা থেকে ঈশ্বরদী পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৫০ টাকা এবং স্নিগ্ধা শ্রেণির ভাড়া ১১৫ টাকা। একই ট্রেনে পাবনা থেকে ঢাকা বিমানবন্দর স্টেশন পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা। অন্যদিকে ‘গোধূলি এক্সপ্রেসে’ ঢাকা বিমানবন্দর থেকে পাবনা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৮১৭ টাকা। ঢাকা বিমানবন্দর থেকে ঈশ্বরদী পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৩৯০ টাকা এবং স্নিগ্ধার ভাড়া ৭৪২ টাকা। এসব ভাড়ার সঙ্গে সহজের সার্ভিস চার্জ হিসেবে আরও ২০ টাকা যুক্ত হবে। গত ১২ নভেম্বর থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। পরবর্তী প্রতিটি যাত্রার টিকিট যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে। নতুন ট্রেন চালু প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আগেই জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম। কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করতে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আনন্দিত। নতুন এই রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। পাশাপাশি ঈশ্বরদী জংশনে যাত্রাবিরতি থাকায় স্থানীয় যাত্রীরাও রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন সুযোগ পাচ্ছেন। এতে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু, আহত ৩