
মো:মনিরুজ্জামান, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :
বিদ্যালয়টি থেকে এ বছর মোট ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ২৬ জনই কৃতিত্বের সাথে বৃত্তি লাভ করেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘নাগেশ্বরী ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের পাসের হার এবং বৃত্তির সংখ্যা উপজেলার অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে বেশ ঈর্ষণীয়। মোট ২৬ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ২১ জন ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৫ জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে।
এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের মিষ্টি মুখ করানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সচেতনতার কারণেই আজ আমাদের শিক্ষার্থীরা এই গৌরব বয়ে এনেছে। আমরা আশা করি ভবিষ্যতে
প্রতিবেদকের নাম 



















