Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান ‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন কালিয়াকৈরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে দিনাজপুরে দুর্যোগেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি ত্রাণ বিতরণ মনপুরায় জেলের জালে রাজা ইলিশ,বিক্রি ৯ হাজার টাকা শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

পবা রাজশাহী (প্রতিনিধি)

রাজশাহীর পবার নওহাটা পৌরসভায় প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগারসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টারপ্ল্যান এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের সুফল হিসেবে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “প্রস্তাবিত জাতীয় বাজেটের মধ্যে স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় তিন লাখ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বাজেট থেকে উত্তরবঙ্গ, বিশেষ করে পবা-মোহনপুর এলাকার জন্য থোক বরাদ্দ পেতে জাতীয় সংসদে আমরা জোরালো দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ  ‘এক ইঞ্চি জমিও অনাবাদি নয়’— নন্দীগ্রামের ফল মেলায় এমপি মোশারফ হোসেন

এমপি মিলন বলেন, রাজশাহীর পাঁচটি ইউনিট-কাটাখালী, নওহাটা, কেশরহাট পৌরসভা এবং পবা ও মোহনপুর উপজেলা-এলাকাগুলোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। “দীর্ঘ প্রচেষ্টার পর গত চার মাসে বিভিন্ন টেন্ডার ও সম্পূরক বাজেটের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এসব উন্নয়নকাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়। প্রকল্পের একটি প্যাকেজের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোট ৩১০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে তপন চালকল থেকে দক্ষিণ দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ পর্যন্ত ১২০ মিটার, বাজার মসজিদ পর্যন্ত সংযোগ সড়ক ৯৫ মিটার এবং কৃষি বিপণন মার্কেট থেকে বিডব্লিউডিবি বাঁধ পর্যন্ত আরও ৯৫ মিটার সড়ক অন্তর্ভুক্ত রয়েছে। একই প্যাকেজে ১ নম্বর ওয়ার্ডে নওহাটা বাজার সংলগ্ন একটি গণশৌচাগার নির্মাণ করা হবে। প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৭৩১ টাকা। অন্যদিকে, দ্বিতীয় প্যাকেজের আওতায় নওহাটা বাজারের মরহুম আব্দুল গফুর সরকার মার্কেট থেকে বাজার জামে মসজিদ পর্যন্ত ২০৭ মিটার আরসিসি নালা নির্মাণ করা হবে। পাশাপাশি বাজার জামে মসজিদের উত্তর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান শাপলা ট্রেডার্স।

আরও পড়ুনঃ  মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এছাড়া সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

আপডেটের সময়: ১০:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

পবা রাজশাহী (প্রতিনিধি)

রাজশাহীর পবার নওহাটা পৌরসভায় প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগারসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টারপ্ল্যান এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের সুফল হিসেবে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।” তিনি আরও বলেন, “প্রস্তাবিত জাতীয় বাজেটের মধ্যে স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় তিন লাখ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বাজেট থেকে উত্তরবঙ্গ, বিশেষ করে পবা-মোহনপুর এলাকার জন্য থোক বরাদ্দ পেতে জাতীয় সংসদে আমরা জোরালো দাবি জানাচ্ছি।”

আরও পড়ুনঃ  কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

এমপি মিলন বলেন, রাজশাহীর পাঁচটি ইউনিট-কাটাখালী, নওহাটা, কেশরহাট পৌরসভা এবং পবা ও মোহনপুর উপজেলা-এলাকাগুলোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। “দীর্ঘ প্রচেষ্টার পর গত চার মাসে বিভিন্ন টেন্ডার ও সম্পূরক বাজেটের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এসব উন্নয়নকাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়। প্রকল্পের একটি প্যাকেজের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোট ৩১০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে তপন চালকল থেকে দক্ষিণ দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ পর্যন্ত ১২০ মিটার, বাজার মসজিদ পর্যন্ত সংযোগ সড়ক ৯৫ মিটার এবং কৃষি বিপণন মার্কেট থেকে বিডব্লিউডিবি বাঁধ পর্যন্ত আরও ৯৫ মিটার সড়ক অন্তর্ভুক্ত রয়েছে। একই প্যাকেজে ১ নম্বর ওয়ার্ডে নওহাটা বাজার সংলগ্ন একটি গণশৌচাগার নির্মাণ করা হবে। প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৭৩১ টাকা। অন্যদিকে, দ্বিতীয় প্যাকেজের আওতায় নওহাটা বাজারের মরহুম আব্দুল গফুর সরকার মার্কেট থেকে বাজার জামে মসজিদ পর্যন্ত ২০৭ মিটার আরসিসি নালা নির্মাণ করা হবে। পাশাপাশি বাজার জামে মসজিদের উত্তর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান শাপলা ট্রেডার্স।

আরও পড়ুনঃ  শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে হিজরী নববর্ষ বরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন। এছাড়া সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মাদরাসা স্কলারশিপ'র মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান