Dhaka ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান ‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন কালিয়াকৈরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত মোবাইল গেম নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: শোক ও উদ্বেগের ছায়া কেরানীগঞ্জে দিনাজপুরে দুর্যোগেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি ত্রাণ বিতরণ মনপুরায় জেলের জালে রাজা ইলিশ,বিক্রি ৯ হাজার টাকা শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ

‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ

‎‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ‎মোঃ মিজানুর রহমান
‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলার জে. এস. কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা পরিষদের পরিচালক মো. শাহে এমরান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক মুহাম্মদ ওবায়দুল হক, মো. ইমরাম এবং মো. রমজান।

আরও পড়ুনঃ  চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. ইকবাল হাছান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরন্যক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ উজ জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা সমন্বয়ক মোশারফ হোসাইন।

‎এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাইফুল ইসলাম, মুহাম্মদ বখতেয়ার হোসেন, ডা. মুহাম্মদ ওমর ফারুক রনি, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মোজাহেরুল হক (রফিক) কাদেরী এবং মুহাম্মদ সেকান্দর। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন করিম উদ্দিন হাসান, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, করিম উদ্দিন নূরী, মুহাম্মদ দিদার আলম, মুহাম্মদ ছানাউল্লাহ, নুরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, রবিউল মোস্তফা রাফি ও এম. আর. মামুনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন।

‎অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটির পরিচালক মো. শাহে এমরান জানান, চলতি বছরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা
Tag :
জনপ্রিয় পোস্ট

লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ

আপডেটের সময়: ১০:১৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

‎‎রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ‎মোঃ মিজানুর রহমান
‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলার জে. এস. কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা পরিষদের পরিচালক মো. শাহে এমরান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক মুহাম্মদ ওবায়দুল হক, মো. ইমরাম এবং মো. রমজান।

আরও পড়ুনঃ  কানাইপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. ইকবাল হাছান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরন্যক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ উজ জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা সমন্বয়ক মোশারফ হোসাইন।

‎এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাইফুল ইসলাম, মুহাম্মদ বখতেয়ার হোসেন, ডা. মুহাম্মদ ওমর ফারুক রনি, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মোজাহেরুল হক (রফিক) কাদেরী এবং মুহাম্মদ সেকান্দর। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন করিম উদ্দিন হাসান, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, করিম উদ্দিন নূরী, মুহাম্মদ দিদার আলম, মুহাম্মদ ছানাউল্লাহ, নুরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, রবিউল মোস্তফা রাফি ও এম. আর. মামুনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন।

‎অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটির পরিচালক মো. শাহে এমরান জানান, চলতি বছরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন