Dhaka ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা: ডিসি ফরিদা চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার অ’সময়ের টানা ৪’দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষি জমিতে ফলানো’ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

ধুনটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনায় মোনাজাত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দেশের গণতন্ত্র ও উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

 

​ধুনট পৌর বিএনপির আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন মুনজিল হোসেন আকন্দ, আব্দুল কাইয়ুম টগর, জাহাঙ্গীর হোসেন লিটন, যুবদল নেতা আবু তালহা শামীম ও আল আমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা। সবশেষে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেক হায়াত, সুস্থতা, দীর্ঘায়ু এবং সঠিকভাবে দেশ পরিচালনার জন্য মহান আল্লাহ তাআলার কাছে সঠিক জ্ঞান ও তাওফিক কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ফয়জুল্লাহ কাশেমী।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

ধুনটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত, নেক হায়াত ও সুস্বাস্থ্য কামনায় মোনাজাত

আপডেটের সময়: ০৫:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার ধুনটে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোগিতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও দেশের গণতন্ত্র ও উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

আরও পড়ুনঃ  মাগুরায় টিআরসি নিয়োগ উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং সভা

 

​ধুনট পৌর বিএনপির আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন মুনজিল হোসেন আকন্দ, আব্দুল কাইয়ুম টগর, জাহাঙ্গীর হোসেন লিটন, যুবদল নেতা আবু তালহা শামীম ও আল আমিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও মুসল্লিরা। সবশেষে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেক হায়াত, সুস্থতা, দীর্ঘায়ু এবং সঠিকভাবে দেশ পরিচালনার জন্য মহান আল্লাহ তাআলার কাছে সঠিক জ্ঞান ও তাওফিক কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ফয়জুল্লাহ কাশেমী।

আরও পড়ুনঃ  পত্নীতলায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা, হতাশায় কৃষক