Dhaka ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় অসচ্ছল শিশুদের মাঝে ৫০০ স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন। ‎ ‎সারাদেশে ৬ হাজার শিশুর মধ্যে বিতরণের লক্ষ্যমাত্রা ‎

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

‎‎এম. আজাদ খান স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ায় অসচ্ছল শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে ৫০০ শিশুর মাঝে স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কানাডার ‘স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া শহরের ইয়াকুবিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে ১৫ ধরনের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীসমৃদ্ধ স্লিপিং কিট বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব ঢাকার আয়োজনে এবং রোটারি ক্লাব অব বগুড়ার সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
‎
‎কর্মসূচির আওতায় সারাদেশে ৬ হাজার শিশুর মধ্যে এবং বগুড়া অঞ্চলে ৫০০ শিশুর মাঝে এসব স্লিপিং কিট বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ইয়াকুবিয়া গার্লস হাইস্কুলের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, রোটারি ক্লাব অব ঢাকা ও রোটারি ক্লাব অব বগুড়ার রোটারিয়ানরা এবং কানাডা থেকে আগত কর্মসূচির কর্মকর্তারা।
‎

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

বগুড়ায় অসচ্ছল শিশুদের মাঝে ৫০০ স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন। ‎ ‎সারাদেশে ৬ হাজার শিশুর মধ্যে বিতরণের লক্ষ্যমাত্রা ‎

আপডেটের সময়: ০৩:৩১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

‎‎এম. আজাদ খান স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ায় অসচ্ছল শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে ৫০০ শিশুর মাঝে স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কানাডার ‘স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া শহরের ইয়াকুবিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে ১৫ ধরনের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রীসমৃদ্ধ স্লিপিং কিট বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব ঢাকার আয়োজনে এবং রোটারি ক্লাব অব বগুড়ার সহযোগিতায় আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
‎
‎কর্মসূচির আওতায় সারাদেশে ৬ হাজার শিশুর মধ্যে এবং বগুড়া অঞ্চলে ৫০০ শিশুর মাঝে এসব স্লিপিং কিট বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ইয়াকুবিয়া গার্লস হাইস্কুলের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, রোটারি ক্লাব অব ঢাকা ও রোটারি ক্লাব অব বগুড়ার রোটারিয়ানরা এবং কানাডা থেকে আগত কর্মসূচির কর্মকর্তারা।
‎

আরও পড়ুনঃ  লকডাউনের প্রভাব নেই ধামইরহাটে, মাঠে বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতি