Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য ভোলায় কোস্ট গার্ডের অভিযান, ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ক্যানুলা হাতে দরজায় রোগীর আকুতি, ঘুম ভাঙেনি কর্তব্যরত নার্সদের চট্টগ্রামে বিকেএসের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার গাইবান্ধায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রাইভেট পড়ালে এমপিও বাতিল: প্রতিমন্ত্রী পুতুল গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ১ নাটোর লালপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র

দেবিদ্বারে বালু দস্যুদের রুখতে প্রশাসনের অভিযান

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কৃষি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ ৮ আগস্ট (শনিবার) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ​অভিযানকালে উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামে ০২ টি অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। ​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন- অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে মূল্যবান কৃষি জমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ​স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরের লালপুর বাজারে পাটের বস্তা ব্যবহারে কঠোর নির্দেশনা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সক্ষম হবো: সিনেট সভায় চবি উপাচার্য

দেবিদ্বারে বালু দস্যুদের রুখতে প্রশাসনের অভিযান

আপডেটের সময়: ০৭:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে কৃষি জমি রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। আজ ৮ আগস্ট (শনিবার) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফয়সল উদ্দিন-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ​অভিযানকালে উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামে ০২ টি অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়। ​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন- অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে মূল্যবান কৃষি জমি ধ্বংস হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ​স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এবং অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত