
হোসাইন সবুজ, কক্সবাজার স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন করেছেন এসআর-বি ১৫ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান, পিএসসি। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি এ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআর-বি ১৫ কক্সবাজারের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর এস এম মারুফ, স্কোয়াড কমান্ডার সিপিএসসি ক্যাম্পের সহকারী পুলিশ সুপার জাহিদ হাসান, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম এবং চকরিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ।
পরিদর্শনকালে মন্দিরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।
প্রতিবেদকের নাম 


















