Dhaka ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি সদরপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঠাকুরডাঙ্গী যুব সংঘের জয় সিলেট-তামাবিল মহাসড়কে হাইওয়ে ও থানা পুলিশের নামে চাঁদাবাজি নৌপথে শাশীম সিন্ডিকেট দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে চকরিয়া কেন্দ্রীয় হরিমন্দির পরিদর্শন কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার মূল কিলার সন্দেহে অপূর্ব গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

মীর আমিনুল ইসলাম বুলবুল :ব্যুরো চিফ ময়মনসিংহ :

নেত্রকোণার দুর্গাপুরে বহুল আলোচিত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় বড় অগ্রগতি। এই হত্যার সাথে জড়িত সন্দেহে *অপূর্ব* নামের এক কিলারকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

আরও পড়ুনঃ  দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম

ওসি জানান, গ্রেফতারকৃত অপূর্ব এই হত্যা চক্রের বড় মোহরা। তার কাছেই থাকতো মূল শুটার তাজুলের অস্ত্রের ভাণ্ডার। এর আগেও আলিফকে হত্যার প্রথম চেষ্টায় যেখানে ভুলবশত একজন পুলিশ কর্মকর্তা খুন হয়েছিলেন, সেই ঘটনারও আসামি এই অপূর্ব।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জে বিকট হর্নে অতিষ্ঠ মানুষ

পুলিশ সূত্রে জানা যায়, অপূর্বর জীবনযাপন ছিল সন্দেহজনক। সারাদিন আত্মগোপনে থেকে রাত ১২টার পর বের হতো। গোপন সংবাদের ভিত্তিতে ওঁত পেতে থাকা পুলিশ মধ্যরাতে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার মূল রূপকারদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টায় দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় চায়ের দোকানের সামনে সাংবাদিক আলিফকে ৬ রাউন্ড গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ পেজ ও ‘রূপসী বাংলা’ টিভির নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে মামলা করেছেন।

আরও পড়ুনঃ  নীলফামারীতে লালন সাঁইয়ের ১৩৬ তম তিরোধান দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেটের ডিআইজি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যার মূল কিলার সন্দেহে অপূর্ব গ্রেফতার

আপডেটের সময়: ১০:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল :ব্যুরো চিফ ময়মনসিংহ :

নেত্রকোণার দুর্গাপুরে বহুল আলোচিত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় বড় অগ্রগতি। এই হত্যার সাথে জড়িত সন্দেহে *অপূর্ব* নামের এক কিলারকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে দুর্গাপুর পৌরশহরের পুরাতন সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।

আরও পড়ুনঃ  নদীতে মৃত গবাদিপশু ফেলার মহোৎসব: ধ্বংসের মুখে সিলেটের সারি নদী, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো পরিবার ।

ওসি জানান, গ্রেফতারকৃত অপূর্ব এই হত্যা চক্রের বড় মোহরা। তার কাছেই থাকতো মূল শুটার তাজুলের অস্ত্রের ভাণ্ডার। এর আগেও আলিফকে হত্যার প্রথম চেষ্টায় যেখানে ভুলবশত একজন পুলিশ কর্মকর্তা খুন হয়েছিলেন, সেই ঘটনারও আসামি এই অপূর্ব।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা