Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল হালিম ও মো. মাজহারুল ইসলাম, সমিতির সদস্য মঞ্জুর আলম রতন এবং অনিক চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক লিটন। বক্তারা বলেন, অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে জামালপুরে মানববন্ধন

উল্লেখ্য, গত ৪ জুন রাতে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাড়ির পাশের সড়কে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  এসজেডএইচ এম ট্রাস্টের ৪২ লাখ ৮৯ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৭:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মোঃ আছিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি: দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল আ’লা মাহবুবুর রহমান ভুট্টো, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান মোস্তাক, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল হালিম ও মো. মাজহারুল ইসলাম, সমিতির সদস্য মঞ্জুর আলম রতন এবং অনিক চন্দ্র রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মো. তোজাম্মেল হক লিটন। বক্তারা বলেন, অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত জড়িত আসামিদের গ্রেফতার করা হয়নি। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আগামী তিন দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুনঃ  জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত বাঁশখালীর সমাজকর্মী নিজাম উদ্দিন

উল্লেখ্য, গত ৪ জুন রাতে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে বাড়ির পাশের সড়কে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা অ্যাডভোকেট সারোয়ার জাহান হীরার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল