Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার

এন এস ফারুক উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু ও কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই লোমহর্ষক ঘটনার প্রধান অভিযুক্ত মো. মুজাহিদ ইসলামকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তারাগঞ্জ থানায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) ঘটনার বিস্তারিত জানান রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে তারাগঞ্জের ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (৯) হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার দিন অভিযুক্ত মুজাহিদ ইসলাম শিশু সানজিদাকে প্রথমে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতেই পরবর্তীতে সানজিদাকে নির্মমভাবে হত্যা করে চোখ উপড়ে ফেলা হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত বর্বরোচিত। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতা শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।” অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ আদালতে কঠোর প্রতিবেদন দাখিল করবে বলেও তিনি আশ্বাস দেন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও খুনি মুজাহিদের ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Tag :
জনপ্রিয় পোস্ট

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার

আপডেটের সময়: ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এন এস ফারুক উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ, রংপুর: রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু ও কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই লোমহর্ষক ঘটনার প্রধান অভিযুক্ত মো. মুজাহিদ ইসলামকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেলে তারাগঞ্জ থানায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে (প্রেস ব্রিফিং) ঘটনার বিস্তারিত জানান রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে তারাগঞ্জের ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে সানজিদা আক্তার (৯) হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ঘটনার দিন অভিযুক্ত মুজাহিদ ইসলাম শিশু সানজিদাকে প্রথমে মোবাইলে অশ্লীল ভিডিও দেখায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা ধামাচাপা দিতেই পরবর্তীতে সানজিদাকে নির্মমভাবে হত্যা করে চোখ উপড়ে ফেলা হয়।

আরও পড়ুনঃ  ভরা মৌসুমে আমে জমজমাট পত্নীতলা বিভিন্ন হাট, দাম নিয়ে চাষীদের আক্ষেপ

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত বর্বরোচিত। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতা শুরু করে। দ্রুততম সময়ের মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।” অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ আদালতে কঠোর প্রতিবেদন দাখিল করবে বলেও তিনি আশ্বাস দেন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও খুনি মুজাহিদের ফাঁসির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক রোহন আজাদ