Dhaka ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে সাগরে সতর্কসংকেত ১১৭ দিনে হাম ও উপসর্গে প্রাণ গেল ৭৫০ শিশুর দুধকুমার নদীতে পানি কমলেও থামছে না ভাঙন কুড়িগ্রামে দিশেহারা নদীপাড়ের মানুষ বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ডা. শফিকুর রহমান যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পেলেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম কক্সবাজারে রামু উপজেলা ইয়াবাসহ স্বামী স্ত্রী চট্টগ্রামে গ্রেফতার তারাগঞ্জে ডিবি পুলিশের জোরদার অভিযান, হেরোইন ও ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২ বন্যাকবলিত সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত আমীর, ত্রাণ ও নগদ সহায়তা বিতরণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা, ঘর-বাড়ি, কৃষির ব্যাপক ক্ষতি 

তারাগঞ্জে ডিবি পুলিশের জোরদার অভিযান, হেরোইন ও ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

এন এস ফারুক, স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের তারাগঞ্জে রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের একটি ফাঁকা জমি থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জিগারতল এলাকার মোঃ আতাহার আলীর ছেলে মোঃ মফেল উদ্দিন (২৫) এবং একই থানার পুরাতন চৌপতি ডাঙ্গাপাড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (৩০)।

আরও পড়ুনঃ  বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জের কুর্শা এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রংপুরের একটি চৌকস দল বিশেষ অভিযানে নামে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুর্শা মৌজাস্থ আলহাজ্ব মোঃ তোফাজ্জল হাজীর একটি ফাঁকা জমিতে ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মফেল ও বেলাল নামের ওই দুই যুবককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ২২ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা। এছাড়া মাদক চক্রের যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত ২টি মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি আটক

রংপুর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আজ শুক্রবার (১০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ২৯(ক)/৮(ক) ধারায় তারাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫)।

মাদকের বিস্তার রোধে জেলা জুড়ে ডিবির এমন ঝটিকা অভিযান আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী

তারাগঞ্জে ডিবি পুলিশের জোরদার অভিযান, হেরোইন ও ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এন এস ফারুক, স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরের তারাগঞ্জে রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের একটি ফাঁকা জমি থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন জিগারতল এলাকার মোঃ আতাহার আলীর ছেলে মোঃ মফেল উদ্দিন (২৫) এবং একই থানার পুরাতন চৌপতি ডাঙ্গাপাড়া এলাকার মৃত সায়েদ আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (৩০)।

আরও পড়ুনঃ  লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জের কুর্শা এলাকায় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি রংপুরের একটি চৌকস দল বিশেষ অভিযানে নামে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোঃ হুমায়ুন কবীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কুর্শা মৌজাস্থ আলহাজ্ব মোঃ তোফাজ্জল হাজীর একটি ফাঁকা জমিতে ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মফেল ও বেলাল নামের ওই দুই যুবককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ