Dhaka ১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ পুলিশ কনস্টেবলসহ মাদক সেবনের আসর ডিমলা কলেজ মোড়ে চাঞ্চল্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা হচ্ছেন কে? বাংলাদেশিদের ভাত খাওয়া কমছে বাড়ছে মাছ-মাংস-ফল মাদক ব্যবসা চালিয়ে যেতে উৎসাহ দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল: নাহিদ ইসলাম

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে নগদ অর্থ, হুইলচেয়ার, চিকিৎসাসামক্রী এবং উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণ করা হয়েছে।“অসহায় মানুষের পাশে বিজিবি” স্লোগানকে সামনে রেখে আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে এসব সামগ্রী ও অনুদান তুলে দেন ৫৭ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।অনুষ্ঠানে বিজিবি-এর পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ঢেউটিন এবং ঘরবাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ

একই সাথে, দুর্গম এলাকার চিকিৎসাবঞ্চিত ও গুরুতর অসুস্থ মানুষের স্বাস্থ্য ব্যয় মেটাতে নগদ অর্থ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিশেষ সহায়তার অংশ হিসেবে চলাচলের সুবিধার্থে একজন বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণ করা হয়েছে।৫৭ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “বিজিবি সবসময় দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত। সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকার মান উন্নয়নে আমাদের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এ সময় ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি-এর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ দুর্গম পাহাড়ের সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  কাজিপুর পৌরসভা মরা মানুষ বাহির একমাত্র সম্বল বাঁশের সাঁকো
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ

সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

আপডেটের সময়: ০৭:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রাসেল বিশেষ প্রতিনিধি: দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুর্গম পাহাড়ি এলাকার অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে নগদ অর্থ, হুইলচেয়ার, চিকিৎসাসামক্রী এবং উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণ করা হয়েছে।“অসহায় মানুষের পাশে বিজিবি” স্লোগানকে সামনে রেখে আলীকদম ব্যাটালিয়ন সদর দপ্তরে এক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে এসব সামগ্রী ও অনুদান তুলে দেন ৫৭ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী।অনুষ্ঠানে বিজিবি-এর পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ঢেউটিন এবং ঘরবাড়ি মেরামতের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।

আরও পড়ুনঃ  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

একই সাথে, দুর্গম এলাকার চিকিৎসাবঞ্চিত ও গুরুতর অসুস্থ মানুষের স্বাস্থ্য ব্যয় মেটাতে নগদ অর্থ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বিশেষ সহায়তার অংশ হিসেবে চলাচলের সুবিধার্থে একজন বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়। এ ছাড়া দরিদ্র কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণ করা হয়েছে।৫৭ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “বিজিবি সবসময় দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত। সীমান্ত সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও জীবিকার মান উন্নয়নে আমাদের এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এ সময় ব্যাটালিয়নের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি-এর এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ দুর্গম পাহাড়ের সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  ভুয়া হেডম্যান সেজে জমি জালিয়াতি ও প্রতারণা: লামার হাজিরাম ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি