Dhaka ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার গায়েব সক্রিয় জালিয়াতি চক্র কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধুনটে যৌথ মোবাইল কোর্ট অভিযান মাদকসহ গ্রেফতার ও নিষিদ্ধ জাল ধ্বংস নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মৌজার গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মহির উদ্দিন বল্লভবিষু এলাকার মৃত সফিউতউল্লাহর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কাউনিয়া বাজার থেকে দোকানের মালামাল কিনে নিজ দোকানের সামনে ফেরেন মহির উদ্দিন। এ সময় টাকার বিষয় নিয়ে তার দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছেলেদের মারামারি দেখে মোটরসাইকেলে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যান মহির উদ্দিন।

আরও পড়ুনঃ  বদলগাছীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন পরিবারের সদস্যরা জানান, মহির উদ্দিন আগে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তার হৃদ্‌যন্ত্রে রিং পরানো সম্ভব হয়নি। ছেলেদের মারামারি দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে মহির উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস

কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

আপডেটের সময়: ০৯:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় দুই ছেলের মধ্যে হাতাহাতির ঘটনা দেখে অসুস্থ হয়ে মহির উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মৌজার গুলশান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মহির উদ্দিন বল্লভবিষু এলাকার মৃত সফিউতউল্লাহর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কাউনিয়া বাজার থেকে দোকানের মালামাল কিনে নিজ দোকানের সামনে ফেরেন মহির উদ্দিন। এ সময় টাকার বিষয় নিয়ে তার দুই ছেলে মাইদুল ইসলাম (৩২) ও রশিদুল ইসলাম (২৮) হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ছেলেদের মারামারি দেখে মোটরসাইকেলে থাকা অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যান মহির উদ্দিন।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন পরিবারের সদস্যরা জানান, মহির উদ্দিন আগে দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকের পরামর্শ থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তার হৃদ্‌যন্ত্রে রিং পরানো সম্ভব হয়নি। ছেলেদের মারামারি দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে বলে পরিবারের ধারণা।খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে মহির উদ্দিনের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস