Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই: এমপি ফয়সল কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ মৌলভীবাজার মডেল মসজিদে মিলাদ কিয়াম করার কারনে কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন অপহরণের ৯ দিন পর ধর্ষণ মামলার আসামির নিকট থেকে কিশোরী উদ্ধার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি: বাবুল কসাইকে ১০ হাজার টাকা জরিমানা শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয় বাউফলে মাদকবিরোধী অভিযান মাদক ডিলার খোকন দফাদার গ্রেফতার

টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয়

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেরপুর উপজেলা দলকে টাইব্রেকারে ৫–৪ গোলে পরাজিত করে জয় পেয়েছে বগুড়া সিটি কর্পোরেশন দল। সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলায় দুই দলের কেউই জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে বগুড়া সিটি কর্পোরেশন ৫–৪ গোলে শেরপুর উপজেলা দলকে হারিয়ে জয় তুলে নেয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় আইসিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো ম্যাচজুড়েই ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে বগুড়া সিটি কর্পোরেশন দল। ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ।

আরও পড়ুনঃ  পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেফতারের দাবি

টাইব্রেকারে শেরপুরকে হারিয়ে বগুড়া সিটি কর্পোরেশনের জয়

আপডেটের সময়: ০৮:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ম্যাচে শেরপুর উপজেলা দলকে টাইব্রেকারে ৫–৪ গোলে পরাজিত করে জয় পেয়েছে বগুড়া সিটি কর্পোরেশন দল। সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচটিতে নির্ধারিত সময়ের খেলায় দুই দলের কেউই জয় নিশ্চিত করতে পারেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে বগুড়া সিটি কর্পোরেশন ৫–৪ গোলে শেরপুর উপজেলা দলকে হারিয়ে জয় তুলে নেয়। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

আরও পড়ুনঃ  ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এছাড়াও বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো ম্যাচজুড়েই ছিল উত্তেজনা। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে বগুড়া সিটি কর্পোরেশন দল। ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ।

আরও পড়ুনঃ  কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন