
হোসাইন সবুজ, স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিভিন্ন ডিজিটাল টুলস ও অ্যাপ্লিকেশনের ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা বিআরডিবি হলরুমে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পালস বাংলাদেশ সোসাইটির সহযোগিতায় এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ইলেকট্রনিক তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং বিভিন্ন ডিজিটাল টুলস ও অ্যাপ্লিকেশনের ব্যবহারিক দিক সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে চকরিয়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের জন্য দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থাও রাখা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও তথ্য ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবেদকের নাম 


















