Dhaka ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে আগামী ৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় ৩নং জেটি গেইটস্হ জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে ‘বন্দর রক্ষা কমিটি’র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি ও কর্মসূচির কথা জানানো হয়।

আরও পড়ুনঃ  পরিকল্পিত সন্ত্রাস দেশকে অস্থিরতার অভিযোগে সালনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, বন্দর চেয়ারম্যান ডিপি ওয়ার্ল্ডের স্বার্থে লবিস্ট হিসেবে কাজ করছেন। দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক অবকাঠামো ও আমদানি-রপ্তানি বাণিজ্যের চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো দীর্ঘমেয়াদে বিদেশি কোনো অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় স্বার্থ, দেশীয় শ্রমিকদের কর্মসংস্থান এবং বন্দরের ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনা করা জরুরি।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ

বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু বলেন, চট্টগ্রাম বন্দর জনগণের সম্পদ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়। বন্দরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। আগামী ৫ অক্টোবরের বন্দর প্রধান গেটে অবস্থান কর্মসূচির মাধ্যমে এই দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন , কোনো বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে বন্দর পরিচালনা করতে দেওয়া হবে না। একই সঙ্গে জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম হুঁশিয়ারি দেন, লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত এই বন্দরের শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী গ্রেপ্তার,বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

উক্ত মতবিনিময় সভায় বন্দর রক্ষা কমিটি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে আগামী ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির সফল করার আহবান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক

আপডেটের সময়: ০৬:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে আগামী ৫ অক্টোবর দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের পদত্যাগের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় ৩নং জেটি গেইটস্হ জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের কার্যালয়ে ‘বন্দর রক্ষা কমিটি’র উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব দাবি ও কর্মসূচির কথা জানানো হয়।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ

জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় বক্তারা অভিযোগ করেন, বন্দর চেয়ারম্যান ডিপি ওয়ার্ল্ডের স্বার্থে লবিস্ট হিসেবে কাজ করছেন। দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক অবকাঠামো ও আমদানি-রপ্তানি বাণিজ্যের চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো দীর্ঘমেয়াদে বিদেশি কোনো অপারেটরের হাতে তুলে দেওয়ার উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় স্বার্থ, দেশীয় শ্রমিকদের কর্মসংস্থান এবং বন্দরের ভবিষ্যৎ ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনা করা জরুরি।

আরও পড়ুনঃ  দীঘিনালা সেনা জোনের মানবিক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু বলেন, চট্টগ্রাম বন্দর জনগণের সম্পদ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়। বন্দরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের উদ্যোগ গ্রহণযোগ্য নয়। আগামী ৫ অক্টোবরের বন্দর প্রধান গেটে অবস্থান কর্মসূচির মাধ্যমে এই দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন , কোনো বিদেশি প্রতিষ্ঠানের স্বার্থে বন্দর পরিচালনা করতে দেওয়া হবে না। একই সঙ্গে জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম হুঁশিয়ারি দেন, লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত এই বন্দরের শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আরও পড়ুনঃ  ধামইরহাটে প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের বৃক্ষরোপণ