Dhaka ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ বেতন বাড়ানো ইস্যুতে গাজীপুরের শ্রীপুরে আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষের শুরু হয়। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে আসেন শ্রমিকরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের মহাসড়ক অবরোধ করতে নিষেধ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। বেতন বাড়ানোর দাবি জানিয়ে শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা। পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুড়ে তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ধাওয়া খেয়ে তারা মহাসড়কের আশপাশের গলি, বিভিন্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। গড়গড়িয়া মাস্টারবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ফের ইটপাটকেল ছুড়তে থাকেন। এসময় পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ধাওয়া দেয়। শ্রমিকরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে ঢিল ছুড়তে থাকেন। একপর্যায়ে পিছু হটেন তারা। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে কয়েক কিলোমিটার নিয়ে যায়। সংঘর্ষ চলাকালীন সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের

গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

আপডেটের সময়: ০৭:২২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ বেতন বাড়ানো ইস্যুতে গাজীপুরের শ্রীপুরে আবারও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষের শুরু হয়। পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে আসেন শ্রমিকরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের মহাসড়ক অবরোধ করতে নিষেধ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। বেতন বাড়ানোর দাবি জানিয়ে শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  নি'ষি'দ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বি'ক্ষো'ভ মিছিল

এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা। পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুড়ে তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ধাওয়া খেয়ে তারা মহাসড়কের আশপাশের গলি, বিভিন্ন আঞ্চলিক সড়কে অবস্থান নেন। গড়গড়িয়া মাস্টারবাড়ি-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ফের ইটপাটকেল ছুড়তে থাকেন। এসময় পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ধাওয়া দেয়। শ্রমিকরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে ঢিল ছুড়তে থাকেন। একপর্যায়ে পিছু হটেন তারা। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে কয়েক কিলোমিটার নিয়ে যায়। সংঘর্ষ চলাকালীন সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক