
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দেড় কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. কালাম হোসেন ওরফে টিটু (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক কালাম হোসেন ওরফে টিটু লালপুর উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের মো. আ. জলিলের ছেলে।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৪টা ৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মো. আ. জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় লালপুর থানাধীন বরমহাটি গ্রামের আরমানের খেজুর বাগানের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ টিটুকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবারই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
প্রতিবেদকের নাম 



















